By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: হাসপাতালের দায়িত্বে অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > হাসপাতালের দায়িত্বে অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হাসপাতালের দায়িত্বে অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

Last updated: 2024/02/22 at 11:45 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, হাসপাতালে চিকিৎসক ও কর্তৃপক্ষের অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।  বুধবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়াস্থ জেএস ডায়াগনস্টিক এন্ড মেডিকেল চেকআপ সেন্টারটির সব ধরনের কার্যক্রম বন্ধ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খতনা করাতে গিয়ে ভুল চিকিৎসায় আহনাফ তাহমিন আয়মান নামে এক শিশুর মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে আজ সকালে খবর পেয়েই তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

ডা. সামন্ত লাল সেন বিবৃতিতে আরও বলেন, এ ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। কিছুদিন আগেও এমন একটি ঘটনা আমরা লক্ষ্য করেছি। সে ঘটনায় আমরা উপযুক্ত ব্যবস্থাও নিয়েছি। তবে সেই ঘটনার পরও যারা সতর্ক হতে পারেনি, এরকম আর কারও কোনোরকম দায়িত্বে অবহেলা বা গাফিলতি কোনভাবেই মেনে নেওয়া হবে না। দোষী প্রমাণিত হলে, স্বাস্থ্যকেন্দ্রটির বিরুদ্ধে শুধু কঠোর ব্যবস্থা নেওয়াই হবে না, ঘটনায় দায়িত্বে অবহেলাকারী দোষীদেরও কঠোর শাস্তি নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে, যাতে পরবর্তীতে আর কোনো প্রতিষ্ঠান এরকম গুরুদায়িত্বে অবহেলা করতে সাহস না পায়। চিকিৎসায় অবহেলা পাওয়া গেলে চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে, রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ঘটে যাওয়া অন্য আরেকটি ঘটনার প্রেক্ষিতেও একটি বিবৃতি দেন স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজধানীর ল্যাব এইড হাসপাতালে এনডোসকপি করাতে একজনের মৃত্যুর ঘটনায় গতাকাল (২০ ফেব্রুয়ারি) সেখানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরিদর্শন করা হয়েছে যার রিপোর্ট আগামীকাল ২২ ফেব্রুয়ারি হাতে আসবে। রিপোর্ট দেখে সে বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, এ ঘটনায় আহনাফের বাবার মামলার প্রেক্ষিতে সেখান থেকে একজন পরিচালক ও একজন এনেস্থেসিওলজিস্টকে পুলিশ ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে। এ ঘটনার প্রেক্ষিতে আগামী ২৫ ফেব্রুয়ারি (রোববার), মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সব ব্যক্তিদের সাথে জরুরি বৈঠক করবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পূর্ব ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ রুশ সেনা নিহত
Next Article খুলনায় ৪১৮ কিমি সড়কে খোঁড়াখুঁড়ি চলছে বছরের পর বছর!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭, শীর্ষে মোটরসাইকেল

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়

ইসি এখন পোস্ট অফিসের মতো: বদিউল

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?