By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: হাসপাতালে অপমৃত্যু দায়িত্বে অবহেলাকারীদের কঠোর শাস্তি কাম্য
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > হাসপাতালে অপমৃত্যু দায়িত্বে অবহেলাকারীদের কঠোর শাস্তি কাম্য
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

হাসপাতালে অপমৃত্যু দায়িত্বে অবহেলাকারীদের কঠোর শাস্তি কাম্য

Last updated: 2024/02/24 at 2:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

খতনা করাতে গিয়ে ইউনাইটেড হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ভুল চিকিৎসায় ঝরে গেল আরও এক শিশুর প্রাণ। বৃহস্পতিবার যুগান্তরের খবরে প্রকাশ-রাজধানীর মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার ও হাসপাতালে খতনা করাতে গিয়ে আহনাফ তাহমিদ নামের ১০ বছরের শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই চিকিৎসককে গ্রেফতার ছাড়াও হাসপাতালটি বন্ধ করা হয়েছে। সরকার দ্রুত ব্যবস্থা নিলেও ফুটফুটে শিশুটির আর বাবা-মায়ের কোলে ফেরা হবে না। এসব ঘটনার জন্য দায়ী অনভিজ্ঞ চিকিৎসক, অনুমোদনহীন ও অব্যবস্থাপনায় পরিপূর্ণ নামসর্বস্ব চিকিৎসাকেন্দ্র। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, এসব হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যু হলেও যথাযথ তদন্ত ও অপরাধীর শাস্তি হচ্ছে না। ফলে এমন ঘটনা ক্রমেই বাড়ছে। তাহমিদের মৃত্যুর একদিন আগেই সোমবার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে এন্ডোসকপি করাতে গিয়ে রাহিব রেজা নামে এক যুবকের মৃত্যু হয়। এরও আগে ৭ জানুয়ারি বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যু হয়। আয়ানের মৃত্যুর বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে গত ২৯ জানুয়ারি মামলার শুনানিকালে তার মৃত্যুর ঘটনায় গঠিত স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির রিপোর্টকে ‘আইওয়াশ’ ও ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন হাইকোর্ট। ফের তদন্তের নির্দেশের পাশাপাশি নতুন কমিটিও করে দেন হাইকোর্ট। সন্দেহ নেই এসব ঘটনা আদালত পর্যন্ত গড়ালেও অভিযুক্ত ও তদারকি প্রতিষ্ঠানের চাপে প্রকৃত তদন্ত বাধাগ্রস্ত হয়। শুধু অলিগলির ভুঁইফোঁড় ক্লিনিকও নয়, দেশের পাঁচতারকা মানের হোটেলসদৃশ হাসপাতালগুলোতেও এ ধরনের অপমৃত্যুর ঘটনা ঘটছে; কিন্তু এর দায় কেউ নিচ্ছে না। স্বভাবতই এতে দেশের স্বাস্থ্য খাত ও চিকিৎসাব্যবস্থা নিয়ে রোগী এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিশ্বের অধিকাংশ স্থানে চিকিৎসকরা কোনো প্রতিষ্ঠানের ওষুধ নয়, বরং ওষুধের মূল উপাদান তথা জেনেরিকের নাম দেন। আমাদের পার্শ্ববর্তী দেশ গত বছর এ বিধান মানতে চিকিৎসকদের কঠোর নির্দেশনা দিয়েছেন। এ বিষয়গুলো নিশ্চিত করে আমাদেরও যত দ্রুত সম্ভব চিকিৎসাসেবা আইন পাশ করতে হবে। তা না হলে নিরীহ, সহজ-সরল সাধারণ মানুষ ভুল চিকিৎসার শিকার হয়ে নিজেদের বলি দেবে। স্বজনরা চিরতরে হারাবে তার প্রিয়জনকে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশ ও জাতির কল্যাণে কাজ করতেই শেখ রাসেলের জন্ম হয়েছিলো: এমপি সেখ জুয়েল
Next Article খুলনায় মাদকের ছোবলে অপরাধ বাড়ছে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By Nayon Islam 6 minutes ago
জাতীয়

সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রফতানির নতুন সম্ভাবনা

By Nayon Islam 52 minutes ago
জেলার খবরমাগুরা

ব্যবসায়ীকে হত্যার হুমকি, ওসির বিরুদ্ধে পুলিশ সদর দফতরে অভিযোগ

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকসর্বশেষ খবরসাহিত্য

অনিশ্চয়তার মুখে ‘যুদ্ধবিরতি’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

By Nayon Islam 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জের মুখে উপকূলের মানুষ ,বাড়ছে বেকারত্ব

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?