By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: হাসিনার পতনের পর রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ : আসিফ নজরুল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > হাসিনার পতনের পর রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ : আসিফ নজরুল
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হাসিনার পতনের পর রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ : আসিফ নজরুল

Last updated: 2024/12/18 at 2:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : শেখ হাসিনার পতন ও পলায়নের পর দেশে রেমিট্যান্স প্রবাহ ২৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘প্রবাসীরা উজাড় করে অন্তর্র্বতীকালীন সরকারকে সমর্থন দিয়ে চলেছেন। তারা আমাদের দেশ গড়ার মূল চালিকাশক্তি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’
আজ বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় এই তথ্য দেন তিনি।
অন্তর্র্বতী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘প্রবাসীদের সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি দ্রুতই তা বাস্তবায়ন হবে। সব ধরনের হয়রানি বন্ধে কাজ করা হচ্ছে। অভিবাসন ব্যয় কমানোর চেষ্টা চলছে। এজেন্সিগুলোকে বলা হচ্ছে। ইউরোপের দেশগুলোতেও দক্ষ শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইন্ট্রিগেশনের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।’
আসিফ নজরুল বলেন, ‘প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ফ্যাসিস্টরা লুটপাট করে বিদেশে পাচার করলে আমাদের খুব কষ্ট লাগে। প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠান ইসলামী ব্যাংকের মাধ্যমে। তাদের সবচেয়ে পছন্দ ইসলামী ব্যাংক। সেই ইসলামী ব্যাংক ফ্যাসিস্ট হাসিনা সরকার দখল করে লুটপাট করেছে। হাজার হাজার টাকা পাচার করেছে।’
পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই পাসপোর্টের সমস্যা নিয়ে আসেন। এটি আমার মন্ত্রণালয়ের অধীনে না। পাসপোর্টের হয়রানি বন্ধে আমরা হয়তো অনুরোধ করতে পারি। তবুও আমরা চেষ্টা করব।’
প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে ড. আসিফ নজরুল বলেন, ‘ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি পুরোটা কমিশনের ব্যাপার। আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া সজিব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিদেশে প্রবাসীরা জোরালো ভূমিকা পালন করেছেন। তারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা পালন করে চলেছেন। প্রবাসীদের সব অসুবিধা দূর করতে সরকার ভূমিকা রাখবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা সাদপন্থিদের
Next Article ফকিরহাটে ৮দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 26 minutes ago
বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় কুপিয়ে যুবককের দুই হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago
খুলনামহানগর

খুলনায় যুবককে কুপিয়ে জখম করে ৩০ হাজার টাকা ছিনতাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজের সময় : পরিকল্পনামন্ত্রী

By Staff Reporter 2 hours ago
জাতীয়

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 2 hours ago
জাতীয়

থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

By Staff Reporter 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?