By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: হাসিনা একজন ফ্যাসিস্ট, এটা প্রমাণিত: মির্জা ফখরুল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > হাসিনা একজন ফ্যাসিস্ট, এটা প্রমাণিত: মির্জা ফখরুল
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

হাসিনা একজন ফ্যাসিস্ট, এটা প্রমাণিত: মির্জা ফখরুল

Last updated: 2025/02/13 at 2:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : বাংলাদেশে গত জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের বিষয়ে জাতিসংঘ প্রতিবেদন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্যি ঘটনাগুলো ঘটেছে সেগুলো উদঘাটিত হয়েছে। এটা প্রমাণিত হয়েছে হাসিনা একজন ফ্যাসিস্ট এটা প্রমাণিত হয়েছে। এদেশের মানুষকে নির্যাতন করেছেন গণহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ঘটনা হচ্ছে জাতিসংঘ যখন বলে তখন আমরা বিশ্বাস করি। যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন অনেকেই বিশ্বাস করতে চায় না। জাতিসংঘের যে পর্যবেক্ষক কমিটি আসছে তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের রিপোর্টটাকে ধন্যবাদ জানাতে চাই। তারা সঠিকভাবে বলেছেন একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড ঘটেছে। যেই গণহত্যা হত্যা হয়েছে তার নির্দেশে হয়েছে।
মির্জা ফখরুল বলেন, মানবাধিকার লঙ্ঘন এবং ভায়োলেশন তার নির্দেশেই হয়েছে। আজকে সেটাই উঠে এসেছে তার নির্দেশেই গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। এটা প্রমাণিত হয়েছে হাসিনা একজন ফ্যাসিস্ট এটা প্রমাণিত হয়েছে। এদেশের মানুষকে নির্যাতন করেছেন গণহত্যা করেছেন। আমরা চাইব ভারত সরকার তাকে (শেখ হাসিনা) ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবেন। এখানে তাকে এবং তার সহযোগীদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এটাই আমাদের প্রত্যাশা।
বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। কারণ, এটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে এবং ‘বাংলাদেশের জনগণের একটি বড় অংশকে কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে।’ জাতিসংঘের এমন প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, আমরা এটা আগেও থেকেই বারবার বলে আসছি। আমরা বলেছি এ বিষয়টি জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা বারবার এ বিষয়টা বলে আসছি। আমরা একটি লিবারেল গণতান্ত্রিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রে আমরা আস্থা রাখি অতীতেও চর্চা করেছি। কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না এটা মানুষ নির্ধারণ করবে।
আয়নাঘরের বিষয় তিনি বলেন, কোনো দলের কথা বলছি না। বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, এখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ কথাগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি। যখন আয়না ঘরের রিপোর্টটা বের হয় তখন গভর্নমেন্ট বলেছে এরকম কিছুই নেই।
মির্জা ফখরুল বলেন, আনুপাতিক হারে নির্বাচনে জোরালো ভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাই সমর্থন করব না, কারণ মানুষ এতে অভ্যস্ত না। এ নিয়ে প্রশ্নই উঠতে পারে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই না। যদি হয় তাহলে রাজনৈতিক বিবেচনায় দেশটাকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে।
বিএনপি মহাসচিব বলেন, স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই চায় জামায়াত। আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা করতে হবে। সেইসঙ্গে নির্বাচন কমিশনকে পুরো ভোট বন্ধ করার ক্ষমতা পুনর্বহাল করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 13, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল
Next Article তালায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানের তিন শহরে আফগানিস্তানের ড্রোন হামলা

By Staff Reporter 4 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

By Staff Reporter 5 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত

By Staff Reporter 6 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে ভূমিকম্প অনুভূত

By Staff Reporter 34 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?