By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের ভিডিওটি পুরোনো
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের ভিডিওটি পুরোনো
রাজনীতি

হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের ভিডিওটি পুরোনো

Last updated: 2025/12/02 at 4:11 PM
জন্মভূমি ডেস্ক 4 days ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দেশের ফেরার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দাবি করা হচ্ছে, তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশে ফিরছেন। তবে ভিডিওটি সম্পূর্ণ পুরোনো বলে নিশ্চিত করেছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দ্য ডিসেন্ট জানায়, ভিডিওটি চলতি বছরের জুন মাসের। সে সময় তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে বিমানবন্দরে স্বাগত জানাতে গিয়েছিলেন। বর্তমান পরিস্থিতির সঙ্গে ভিডিওটির কোনো সম্পর্ক নেই।
ভিডিওটি ফেসবুকে শেয়ার করে বহু ব্যবহারকারী দাবি করছেন, তারেক রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কিন্তু ফ্যাক্টচেকিং রিপোর্টে জানানো হয়, এটি বিভ্রান্তিকর প্রচারণা।
অন্যদিকে মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমান দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে শুভকামনা জানানো হচ্ছে, তা জিয়া পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে।
তিনি জানান, কূটনীতিক, বন্ধুরাষ্ট্র ও বাংলাদেশের মানুষের অবিরাম ভালোবাসা ও দোয়া তাঁদের জন্য অনুপ্রেরণা। খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনাও করেন তিনি।
উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ২৩ নভেম্বর অসুস্থতা বেড়ে গেলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা জটিল হওয়ায় আইসিইউতে চিকিৎসা চলছে।

জন্মভূমি ডেস্ক December 2, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্ত্রীকে হত্যার পর মৃতদেহের সঙ্গে সেলফি তুলে সামাজিকমাধ্যমে পোস্ট!
Next Article খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ার হাসপাতালে এসএসএফ সদস্যরা

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জীবিকার সন্ধানে সুন্দরবনে চিংড়ি রেণু আহরণ করছেন উপকূলীয় নারীরা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা রাজা মোঘলের রাজধানী এখন শুধু স্মৃতি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
যশোর

শার্শা সীমান্তে নেশাজাতীয় সিরাপ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

এ সম্পর্কিত আরও খবর

রাজনীতি

এই সপ্তাহেই নির্বাচনের তপশিল ঘোষণা হতে পারে : সালাহউদ্দিন

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
রাজনীতি

খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত রাতে

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
রাজনীতি

মেডিকেল বোর্ডের ‘সবুজ সংকেত’ এর অপেক্ষায় এয়ার অ্যাম্বুলেন্স

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?