By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: হিন্দু ও মুসলমানের মধ্যে সংখ্যালঘু ও সংখ্যাগুরুর দেয়াল ভাঙতে চাই : মাওঃ আবুল কালাম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > হিন্দু ও মুসলমানের মধ্যে সংখ্যালঘু ও সংখ্যাগুরুর দেয়াল ভাঙতে চাই : মাওঃ আবুল কালাম
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

হিন্দু ও মুসলমানের মধ্যে সংখ্যালঘু ও সংখ্যাগুরুর দেয়াল ভাঙতে চাই : মাওঃ আবুল কালাম

Last updated: 2024/08/31 at 9:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

পাইকগাছা অফিস : দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে। যে লক্ষ্যে স্বাধীনতা অর্জন হয়েছিল তা বাস্তবে অর্জিত হয়নি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙালি। হিন্দুরা বলে আমরা সংখ্যালঘু, মুসলিমরা বলে সংখ্যাগুরু। আমরা এই সংখ্যালঘু ও সংখ্যাগুরুর দেয়াল ভাঙতে চাই। জুলুমবাজ স্বৈরাচারী সরকার সংবিধানের মৌলিক অধিকার থেকে সকলকে বঞ্চিত করেছিল। গত ১৫ বছর এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেও পতন ঘটাতে পারেনি। আল্লাহর রহমতে ও কুদরতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আন্দোলনে এই জালেম সরকারের পতন ঘটালো।
আন্দোলনে সরকারের প্রধান জনরোষ থেকে বাঁচতে তড়িঘড়ি করে পদত্যাগ করে পালায়ন করতে বাধ্য হয়। তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ টি বছর জনগণ থেকে আমাদের বঞ্চিত করার চেষ্টা করেছিল, আপনাদের সাথে কথা বলতে পারেনি। ৫ই আগষ্ট পরবর্তী দেশে যখন চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যরা হিন্দুদের ঘরবাড়ি মন্দির পাহারা দিয়েছে। জালেম সরকার দেশের সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য সহ সকল খাত ধ্বংস করে দিয়েছে। পুনর্গঠনে আপনাদের কলমের মাধ্যমে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে অন্তর্বতীকালীন সরকারকে সহযোগিতা করবেন। আমরা দুর্নীতিদমন, মাদক নির্মূল ও কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে সুখি সমৃদ্ধি বাংলাদেশ গড়তে চাই। শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফ.এম.এ রাজ্জাকের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উদ্বোধনী বক্তৃতা করেন উপজেলা আমীর মাওঃ সাইদুর রহমান। খুলনা জেলা দক্ষিণের সাবেক শিবিরের সাবেক সভাপতি অ্যাড. রুহুল আমিন ও সাংবাদিক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, কেন্দ্রীয় শূরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর মাওঃ গোলাম সরোয়ার, খুলনা জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আমিনুল ইসলাম, খুলনা জেলা ইউনিট সদস্য কাজী তমজিদ আলম ও প্রভাষক আব্দুল মোমিন সানা, উপজেলা সেক্রেটারী মোঃ আলতাফ হোসেন, পৌর আমীর ডাঃ আসাদুল হক, অ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, অ্যাড. আব্দুল মজিদ গাজী, মাওঃ বুলবুল আহম্মেদ, মাওঃ আব্দুল খালেক, মাওঃ আব্দুল কুদ্দুস, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, সহ-সভাপতি আব্দুল আাজিজ, জি,এ, গফুর, স্নেহেন্দু বিকাশ, আব্দুস সালাম, হাফেজ তৌহিদুজ্জামান নূর, এস.কে মহিববুল্লাহ, তামীম রায়হান, আল-মামুন, সিরাজুল ইসলাম, সোহেলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 31, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শ্যামনগরে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
Next Article দেলুটির দুর্গত মানুষের মাঝে রামকৃষ্ণ মিশনের ত্রাণ সামগ্রী ও শাড়ী বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

সুন্দরবনে দুই ট্রলারসহ ১৪ জেলে আটক

By জন্মভূমি ডেস্ক 21 minutes ago
খুলনা

দাকোপে মৎস্য অধিদপ্তরের সম্মিলিত বিশেষ অভিযান

By জন্মভূমি ডেস্ক 38 minutes ago
নড়াইল

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

সুন্দরবনে দুই ট্রলারসহ ১৪ জেলে আটক

By জন্মভূমি ডেস্ক 21 minutes ago
খুলনা

দাকোপে মৎস্য অধিদপ্তরের সম্মিলিত বিশেষ অভিযান

By জন্মভূমি ডেস্ক 38 minutes ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?