By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ১নং ওয়ার্ডে চতুরমুখি এবং ২নং ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ১নং ওয়ার্ডে চতুরমুখি এবং ২নং ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা
খুলনানির্বাচনী পরিক্রমাশীর্ষ খবর/ তাজা খবর

১নং ওয়ার্ডে চতুরমুখি এবং ২নং ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

Last updated: 2023/06/10 at 12:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ভোটারদের কাছে ১নং ওয়ার্ডে-৫টি এবং ২নং ওয়ার্ডে-২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

খানজাহান আলী থানা প্রতিনিধি : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ১২জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আর মাত্র একদিন বাকি। কেসিসি ১ ও ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা তাদের শেষ মুহুর্তের প্রচার-প্রচারণার ব্যস্ত সময় পার করছে। ওয়ার্ডের হাটে-বাজারে, দোকানপাটে, মোড়ে মোড়ে, চায়ের দোকানসহ জনসমাগম হয় এমন সকল স্থানগুলোতে এখন একটাই আলোচনা কে হতে যাচ্ছে ওয়ার্ডের কাউন্সিলর। স্ব-স্ব প্রার্থীর সমার্থকরা তাদের প্রার্থীকে নির্বাচনে জয়ের ব্যাপারে এগিয়ে রাখলেও ওয়ার্ডের সাধারণ ভোটাগণ প্রার্থীদের ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ করছে।

১নং ওয়ার্ডে মোট ৬জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে সদ্য সাবেক কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক ঘুড়ি প্রতিক, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন মিনা ঠেলাগাড়ি প্রতীক, সাবেক প্যানেল মেয়র মনিরুজ্জামান খান খোকন ব্যান্ডমেন্টান র‌্যাকেট, এস এম আজিজুর রহমান স্বপন লাটিম প্রতীক, মো. নাসিরের প্রতীক রেডিও এবং মো. মফিজুর রহমান রনি ট্রাক্টর প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। ওয়ার্ডের সাধারণ ভোটাররা বলছে আওয়ামী লীগের দলীয় ৩জন প্রার্থী থাকায় দলীয় ভোট তিন ভাগে বিভক্ত হচ্ছে। এছাড়া এই ওয়ার্ডের ভোট ব্যাংক হিসাবে সনাতন ও খ্রিষ্ট্রান ধর্মের বড় একটা অংশের ভোটও তিন ভাগে বিভক্ত হওয়ায় এস এম আজিজুর রহমান স্বপন প্রতিদ্বন্দ্বিতায় ঘুরে দাড়িয়েছেন। আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় ভোটের লড়াইয়ে শক্ত অবস্থানে আছে এস এম আজিজুর রহমান স্বপন দাবী আওয়ামী লীগের আনেক নেতা কর্মীর। সাধারণ ভোটারদের দাবি ১নং ওয়ার্ডের ৮টি সেন্টারের মধ্যে আবু সুফিয়ান প্রাথমিক বিদ্যালয় সেন্টার, শহীদ জিয়া মহাবিদ্যালয় সেন্টার, মহেশ্বরপাশা বালিকা সেন্টার, বনিকপাড়া সরকারি প্রার্থমিকবিদালয় সেন্টার এবং পল্লীতির্থ সরকারি প্রার্থমিক বিদ্যালয় সেন্টার অধিক ঝুঁকিপূর্ণ। সকল কিছু ঠিকঠাক থাকলে এই ওয়ার্ডের ১৬ হাজার ৭৫৫জন ভোটার তাদের কাংখিত ভোটাধিকার প্রয়োগ করে ওয়ার্ডের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।

অপরদিকে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোট ৩জন এর মধ্যে সদ্য সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম ঠেলাগাড়ি প্রতীক, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল ঘুড়ি প্রতীক এবং মো. বজলুর রহমান টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। সাধারণ ভোটারদের দাবী এই ওয়ার্ডে মো. সাইফুল ইসলামের ঠেলাগাড়ি এবং এস এম মনিরুজ্জামান মুকুলের ঘুড়ি প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তারা বলছে পেশিশক্তি এবং অবৈধ অর্থের লেনদেন থেকে বেরিয়ে এসে ওয়ার্ডের মানুষ তাদের পছন্দের জনপ্রতিনিধি বেছে নিতে ভুল করবে না। এই ওয়ার্ডের মোট ৫টি কেন্দ্রের মধ্যে কৃষ্ণমোহন ও ফুলবাড়ীগেট ইউসেপ স্কুল কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মনে করছে। আগামী ১২ জুন সিটি কর্পোরেশন নির্বাচনে ২নং ওয়ার্ডের ৯হাজার ২৪২ জন ভোটার ওয়ার্ডের উন্নয়নে আগামী পাঁচ বছরের জন্য তাদের জনপ্রতিনিধি কাউন্সিলর নির্বাচন করতে ভুল করবেন না।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান না ফেরার দেশে চলে গেছেন
Next Article ইসলাম দেশ ও মানবতার পক্ষে হাতপাখাকে বিজয়ী করুন : আউয়াল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেসিসির প্রশাসক হিসেবে যোগদান করলেন নজরুল ইসলাম মঞ্জু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় বায়তুন নূর শপিং সেন্টারে আগুন : ৮০ লক্ষ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago
খুলনামহানগর

সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা ডুমুরিয়ায় হলুদ রঙের নতুন স্বপ্ন দেখছেন কৃষকেরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 46 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেসিসির প্রশাসক হিসেবে যোগদান করলেন নজরুল ইসলাম মঞ্জু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় বায়তুন নূর শপিং সেন্টারে আগুন : ৮০ লক্ষ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago
খুলনামহানগর

সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা ডুমুরিয়ায় হলুদ রঙের নতুন স্বপ্ন দেখছেন কৃষকেরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 46 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?