By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ১২ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ১২ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক

১২ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

Last updated: 2025/11/27 at 3:40 PM
জন্মভূমি ডেস্ক 1 week ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে ভূ-কম্পনটি আঘাত হানে। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই।
এক প্রতিবেদনে রয়টার্স বলছে, বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কাছে সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
এদিকে চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলছে,ইন্দোনেশিয়া সুমাত্রার পশ্চিম উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।
প্রাথমিকভাবে ২.৬৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৫.৯৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানা গেছে।
এর আগে বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় দেশটির নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।
ইউএস জিওলজিকাল সার্ভের (ইউএসজিএস) তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নর্থ সুলাওয়েসির তন্দানোর ২৯ কিলোমিটার দক্ষিণে। আর এর গভীরতা ছিল ১২০.৯ কিলোমিটার।
এরআগে গত শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম তীব্র।
ওইদিন কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। অনেক প্রত্যক্ষদর্শী বলছেন, এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনও দেখিনি।
ভূমিকম্প শুরু হতেই শহরের বিভিন্ন বহুতল ভবন থেকে মানুষজন দ্রুত নিচে নেমে আসতে শুরু করেন। বাসাবাড়ি,ত অফিস, বাণিজ্যিক কেন্দ্রগুলোতে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
নরসিংদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে দেশজুড়ে অন্তত ১০ জন নিহত হন। আহত হন কয়েকশ মানুষ।

জন্মভূমি ডেস্ক November 27, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ১৫৮ উপজেলা নির্বাহী অফিসারকে পদায়ন
Next Article উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
রাজনীতি

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস : মৃতের সংখ্যা ছাড়াল ৯০০

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
আন্তর্জাতিক

ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ২৩

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
আন্তর্জাতিক

বাবরি মসজিদ নির্মাণে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?