By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ১৪ জানুয়ারি আইনজীবীদের কালো পতাকা ও বিক্ষোভ মিছিল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ১৪ জানুয়ারি আইনজীবীদের কালো পতাকা ও বিক্ষোভ মিছিল
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪ জানুয়ারি আইনজীবীদের কালো পতাকা ও বিক্ষোভ মিছিল

Last updated: 2024/01/11 at 4:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে ওই নির্বাচন বাতিলের দাবিতে ১৪ জানুয়ারি সারাদেশে কালোপতাকা মিছিল ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপিপন্থী ও সমমনা দলের আইনজীবীরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে এই ঘোষণা দেয় তারা।

বিএনপিসহ বেশ কয়েকটি দলের বর্জনের মধ্য দিয়ে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচন। নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২২২টিতে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টিতে এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পায়। অন্যান্য দল পায় তিনটি আসন।

সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে আন্দোলন করছিল বিএনপি ও সরকারবিরোধী আইনজীবীরা। গতকালও একই দাবিতে সুপ্রিম কোর্টে মিছিল-সমাবেশ করেন তারা।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে ইউনাইটেড ল’ইয়ার্স ফন্টের ব্যানারে আয়োজিত সমাবেশে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই সংসদ রাজনৈতিক বিবেচনায় অবৈধ সংসদ।

তিনি বলেন, ১৯৭৩ সালে সংসদে বিরোধী দল ছিল না। এবারও বিরোধী দল নেই। এটা দ্বিতীয় বাকশাল। এই ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করতে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আন্দোলন করব।

সমাবেশে কয়েকশ’ আইনজীবী অংশ নিয়ে সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার শপথ নেন। তারা নির্বাচন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও শপথ নেন।

এদিকে দীর্ঘ প্রায় আড়াই মাস পর আজ খুলেছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী নেতাকর্মীদের নিয়ে তালা ভেঙে নয়াপল্টনের কার্যালয়ে প্রবেশ করেন।

এ সময় রিজভী বলেন, পুলিশ তালা লাগিয়ে চাবি নিয়ে যায়। চাবি চাওয়ার পরও দেয়নি। তাই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছি।

গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন জানিয়ে বিএনপির এ নেতা বলেন, আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, জনগণের পক্ষে ছিলাম। জনগণের দাবির প্রতিধ্বনি করেছি আমরা।’

সিনিয়র করেস্পন্ডেন্ট January 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি গণহত্যা মামলার শুনানি শুরু
Next Article মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন শুরু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

মোংলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
বরিশাল

দশমিনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 25 minutes ago
খুলনা

ডুমুরিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 27 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago
জাতীয়

ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লারের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?