By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ২০২৪ নিয়ে বাবা ভাঙ্গার ভয়ংকর সব ভবিষ্যদ্বাণী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ২০২৪ নিয়ে বাবা ভাঙ্গার ভয়ংকর সব ভবিষ্যদ্বাণী
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

২০২৪ নিয়ে বাবা ভাঙ্গার ভয়ংকর সব ভবিষ্যদ্বাণী

Last updated: 2023/11/07 at 6:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বলকানের নস্ত্রাদামুস খ্যাত বুলগেরিয়ার রহস্য নারী বাবা ভাঙ্গা মারা গেছেন ১৯৯৬ সালে। কিন্তু অন্ধ এই নারীর অনেক কথাই ফলে যাচ্ছে বছরের পর বছর ধরে। দাবি করা হয়—যুক্তরাষ্ট্রের টুইনটাওয়ারে সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, চেরনোবিল পারমাণবিক বিপর্যয় এবং ব্রেক্সিটের মতো আলোড়ন সৃষ্টিকারী বিভিন্ন ঘটনার ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা।

এরই ধারাবাহিকতায় আসন্ন ২০২৪ সাল নিয়েও বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বলে দাবি করেন তার অনুসারীরা। রোববার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় এনডিটিভি।

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৪ সালে যেসব ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে সেগুলো মোটেও সুখকর নয়। ভবিষ্যদ্বাণী সত্যি হলে আসন্ন বছরটিতে বড় ধরনের সন্ত্রাসী হামলা থেকে শুরু করে প্রলয়ংকরী প্রাকৃতিক দুর্যোগের মতো অসংখ্য ঘটনা ঘটতে পারে।

২০২৪ সাল নিয়ে বাবা ভাঙ্গা যেসব ভবিষ্যদ্বাণী করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো—রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কোনো সহকর্মীর দ্বারা গুপ্তহত্যা চেষ্টার শিকার হতে পারেন। ইউরোপে সন্ত্রাসী হামলার ঘটনা বাড়ার পাশাপাশি পরবর্তী বছরে বড় একটি দেশ জৈব অস্ত্রের ব্যবহার ও পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

বাবা ভাঙ্গা উল্লেখ করেছেন, আসন্ন বছরে বিশ্বজুড়ে তীব্র আর্থিক সংকটের সৃষ্টি হবে যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে। এর ফলে ক্রমবর্ধমান ঋণের মাত্রা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনাও বাড়তে পারে। ঘটতে পারে প্রলয়ংকরী প্রাকৃতিক দুর্যোগের বেশ কিছু ঘটনা। সাইবার হামলাও মাথাচাড়া দেবে। গুরুত্বপূর্ণ অবকাঠামো থেকে শুরু করে পাওয়ার গ্রিড, পানিশোধন প্ল্যান্টে সাইবার হামলা চালিয়ে কোনো কোনো দেশের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে প্রশিক্ষিত হ্যাকাররা।

তবে আশাজনক কিছু বিষয়ও রয়েছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে। সেগুলো সত্যি হলে আলঝেইমার এবং ক্যানসারের মতো বড় ধরনের রোগগুলোর নতুন চিকিৎসা পদ্ধতি চালু হতে পারে আসন্ন বছরটিতে। এ ছাড়া অগ্রগতি হতে পারে কোয়ান্টাম কম্পিউটিংয়ে।

প্রসঙ্গত, বিভিন্ন প্রতিবেদন অনুসারে—বাবা ভাঙ্গা বুলগেরিয়ার উত্তর মেসিডোনিয়ার স্ট্রুমিকায় ১৯১১ সালে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র ১২ বছর বয়সে একটি বড় ঝড়ের কবলে পড়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। কয়েক দিন পর পরিবারের সদস্যরা তাকে অন্ধ অবস্থায় খুঁজে পায়। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় মৃত্যু হয়েছিল এই রহস্য নারীর।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
Next Article সাবের হোসেনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের রুদ্ধদ্বার বৈঠক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 4 minutes ago
জাতীয়

গুমে জড়িত কোনো অপরাধী আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না : আইনমন্ত্রী

By Tanvir 11 minutes ago
জাতীয়

পুলিশ সংস্কারে কাজ করছি : স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 15 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 4 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী

By Tanvir 23 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?