By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ২০২৫ সালে মসজিদে কুবায় ২ কোটি ৬০ লাখের বেশি মুসল্লির আগমন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ২০২৫ সালে মসজিদে কুবায় ২ কোটি ৬০ লাখের বেশি মুসল্লির আগমন
আন্তর্জাতিক

২০২৫ সালে মসজিদে কুবায় ২ কোটি ৬০ লাখের বেশি মুসল্লির আগমন

Last updated: 2026/01/08 at 4:51 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ইসলামের ইতিহাসে প্রথম প্রতিষ্ঠিত মসজিদ হিসেবে পরিচিত মদিনার কুবা মসজিদ। ২০২৫ সালে এই মসজিদে ২ কোটি ৬০ লাখের বেশি মানুষ ইবাদত ও জিয়ারতের জন্য সমবেত হয়েছেন। বিপুল এই দর্শনার্থীর উপস্থিতি মসজিদটির ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বেরই প্রতিফলন।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মদিনার কুবা মসজিদে আগত মুসল্লি ও দর্শনার্থীরা ইসলামের প্রথম মসজিদে নামাজ আদায়ের মাধ্যমে বিশেষ আধ্যাত্মিক অনুভূতি লাভ করেন। দর্শনার্থীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে মসজিদটিকে ঘিরে একটি সমন্বিত ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হয়েছে, যা ইবাদতকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।
২০২৫ সালজুড়ে কুবা মসজিদে ব্যাপক উন্নয়ন ও সংস্কারকাজ পরিচালিত হয়। মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এসব কাজ সম্পন্ন করা হয়। এ সময় নতুন করে ২ হাজার ৫০০ বর্গমিটার আয়তনের নামাজের স্থান প্রস্তুত করা হয়। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থার সক্ষমতা বাড়িয়ে ১৬০ টনের বেশি করা হয়েছে।
দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মসজিদের বাইরে ১৫০টিরও বেশি ছাউনি স্থাপন করা হয়। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিতে উন্নীত করা হয়েছে সাউন্ড সিস্টেম, যেখানে স্থাপন করা হয়েছে ১৬০টি স্পিকার। মসজিদের আঙিনাজুড়ে ৩ হাজার বর্গমিটার এলাকায় নতুন কার্পেট বিছানো হয়েছে, যাতে মুসল্লিরা নিরাপদ ও আরামদায়ক পরিবেশে ইবাদত করতে পারেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব উন্নয়নকাজ সৌদি ভিশন ২০৩০-এর অংশ। এর লক্ষ্য হলো কুবা মসজিদের মতো ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আগত সব দর্শনার্থীর জন্য আরও উন্নত ও স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করা।
কুবা মসজিদ আজও ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিশ্বজুড়ে মুসলমানদের আকর্ষণের কেন্দ্র হয়ে আছে।

জন্মভূমি ডেস্ক January 8, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেষবার মাঠ ছাড়ার আগে সিজদায় অবনত উসমান খাজা
Next Article আলমডাঙ্গায় যুবককে গলায় বেল্ট পেঁচিয়ে হত্যা
আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ে বেশি সময় নেওয়া হবে না : ইরান

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?