By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে মুখ খুললেন মেসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে মুখ খুললেন মেসি
খেলাধূলা

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে মুখ খুললেন মেসি

Last updated: 2023/02/05 at 3:00 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : কাতার বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি জানিয়েছিলেন, এটা তার শেষ বিশ্বকাপ। ভক্তরাও মেসির এমন ঘোষণায় খুব একটা বিস্মিত হয়নি। কারণ, ২০২৬ বিশ্বকাপে যে এলএমটেনের বয়স হবে ৩৯ বছর। আর এই বয়সে বিশ্বকাপ খেলাটা কষ্টসাধ্যই বটে। আর তাই তো শেষ বিশ্বকাপটা স্মরণীয় করতে শতভাগ নিংড়ে দিয়েই খেলেছেন মেসি, জিতেছেন অধরা সেই বিশ্বকাপ ট্রফি।

তবে, মেসির বিশ্বকাপ জয়ে বদলে গেছে সবকিছু। ভক্তদের চাওয়া, ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সিতে মাঠ মাতাবেন মেসি। অবশ্য এই বিষয় নিয়ে এতদিন পরিষ্কার করে কিছুই বলেননি মেসি। বিশ্বকাপ জেতার পর শুধু বলেছিলেন, ‘আরও কিছুদিন খেলে যেতে চান আর্জেন্টিনার জার্সিতে।’

অবশেষে ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে মুখ খুললেন মেসি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলেকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘২০২৬ বিশ্বকাপে আমার বয়স হবে ৩৯, আর এই বয়সে বিশ্বকাপ খেলাটা কঠিন। তবে, আমি যদি শারীরিকভাবে ফিট থাকি, আর খেলাটা উপভোগ করি, তাহলে হয়তো চালিয়ে যাব। যেহেতু অনেক সময় বাকি, তাই এখনই এটা বলা মুশকিল। আমার ক্যারিয়ার কোন দিকে যায়, তার ওপর অনেক কিছু নির্ভর করছে।’

সমর্থকদের মতো আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও শুনিয়েছেন আশার বাণী। গত মাসে এক সাক্ষাৎকারে স্কালোনি বলেছিলেন, ‘মেসির মতো ফুটবলারকে অবশ্যই আমরা ২০২৬ বিশ্বকাপে দেখতে চাই। তবে, এটাও মনে রাখতে হবে যে, তার বয়স তখন ৩৯ হবে। আর সে যদি তখন নিজেকে ফিট মনে করে এবং খেলার ইচ্ছা পোষণ করে, তাহলে এটা হতে পারে। তার জন্য জাতীয় দলের দরজা সবসময়ই খোলা।’

সিনিয়র করেস্পন্ডেন্ট February 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দুর্নীতিবিরোধী তৎপরতা বাড়ান
Next Article বিপিএল থেকে খুলনার বিদায়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

ডোপিংয়ের দায়ে দুই বছর নিষিদ্ধ মাবিয়া আক্তার

By Nayon Islam 13 hours ago
খেলাধূলা

নাহিদ রানার আগুনঝরা বোলিং, মুস্তাফিজদের হারিয়ে শীর্ষে পেশোয়ার

By Janmobhumi Desk 1 day ago
খেলাধূলা

বিশ্ব লিজেন্ডস লিগে খেলবে বাংলাদেশ, সাকিব-মাশরাফির জন্য দরজা খোলা

By Janmobhumi Desk 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?