By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ২১ দিন পরে বাঘের আক্রমণে আহত অনুকূলের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ২১ দিন পরে বাঘের আক্রমণে আহত অনুকূলের মৃত্যু
বাগেরহাট

২১ দিন পরে বাঘের আক্রমণে আহত অনুকূলের মৃত্যু

Last updated: 2023/02/19 at 12:06 PM
করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মো: হাসান গাজী, মোংলা : বাঘের আক্রমণের শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টানা ২১দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন জেলে অনুকুল গাইন। শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয় তার। শনিবার সকালে তার মরদেহ আমুরবুনিয়ার বাড়িতে এসে পৌঁছায়। তারপর বেলা সোয়া ১১টার দিকে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের জিউধারা স্টেশন (মোংলা) কর্মকর্তা মো: শাহজাহান জানান, গত ২৭ জানুয়ারি সুন্দরবনে সুদীরেরচিলা খালে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন বন সংলগ্ন আমুরবুনিয়া গ্রামের জেলে অনুকুল গাইন (৩০)। এরপর তাকে উদ্ধার করে প্রথমে মোড়েলগন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা থেকে ঘটনারদিনই পাঠানো হয়েছিলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে টানা ২১দিন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। অনুকুল গাইন আমুরবুনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে। ১৫ বছর আগে মুকুন্দ গাইন ছেলে অনুকুল ও তার স্ত্রীকে রেখে মারা যান। পিতার মৃত্যুর পর অনুকুল বিছানাশায়ী বৃদ্ধা মাকে নিয়ে জীবনযাপন করে আসছিলেন। মা-ছেলের সংসারে সুন্দরবনে মাছ ধরে জীবিকা চলতো অনুকুল পরিবারের। বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা এখন দিকবিদিকশুন্য হয়ে পড়েছেন।বন কর্মকর্তা শাহজাহান আরো বলেন, মাছ ধরতে গেলে বাঘের আক্রমণে অনুকুলের পিঠের বাম পাঁজরের হাড় ভেঙ্গে পেটের নাড়ী বের হয়ে যায়। পরে গামছা দিয়ে বেঁধে নেয়া হয়েছিলো হাসপাতালে। চিকিৎসার অনেক চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শুক্রবার রাতে মারা যান অনুকুল।

এদিকে বাঘের আক্রমণে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে অসহায় অনুকুল পরিবারকে মানবিক কারণে নতুন একটি ঘর করে দেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিন উল হাকিম। ১৪ ফেব্রুয়ারী নতুন সেই ঘর অনুকুলের মাকে বুঝিয়ে দেয়া হয়, অনুকুলের জীবিকার জন্য দেয়া হয়েছিলো একটি ইজিবাইকও। কিন্তু ফিরে এসে নতুন ঘরে বসবাস ও ইজিবাইক চালিয়ে রোজগারের সুযোগও পায়নি অনুকুল। ছেলে ছাড়া আপন বলতে কেউ আর নেই মার। তাই কে অনুকুলের অচল/শয্যাশায়ী মাকে দেখবেন, আর কে চালাবেন ইজিবাইক, কিভাবে চলবে মায়ের জীবন। এসব বলে প্রলাপ করছেন অনুকুলের নিকটতম প্রতিবেশীরা।

অপরদিকে বাঘের আক্রমণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে নিহত অনুকুল পরিবারকে বনবিভাগের পক্ষ থেকে সরকারি অনুদান প্রদাণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন বন কর্মকর্তা মো: শাহজাহান।

করেস্পন্ডেন্ট February 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএনপির রাষ্ট্র কাঠামোর পরিবর্তন মানে সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতিবাজদের বাংলাদেশ : এস এম কামাল
Next Article মোরেলগঞ্জে ঘুমের ঔষধ খেয়ে কলেজ ছাত্রের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও অসাধারণ রাজনৈতিক নেত্রী– মঞ্জু

By করেস্পন্ডেন্ট 1 hour ago
সাতক্ষীরা

জীবনের নিরাপত্তার খোঁজে বন ছেড়ে নতুন পথে পাড়ি জমাচ্ছে বনজীবিরা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়

তৃতীয় দিনে তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি ইসির

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

সুন্দরবনে শিকারীর ফাঁদ থেকে জীবিত হরিণ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 1 day ago
বাগেরহাট

সুন্দরবনের টিয়ারচরে দুই জেলেকে অপহরণ

By জন্মভূমি ডেস্ক 1 day ago
বাগেরহাট

ফকিরহাটে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?