By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ২৩ বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া, প্রতিপক্ষ আর্জেন্টিনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ২৩ বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া, প্রতিপক্ষ আর্জেন্টিনা
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

২৩ বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া, প্রতিপক্ষ আর্জেন্টিনা

Last updated: 2024/07/11 at 1:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : এক সময় উরুগুয়ে ছিল লাতিন আমেরিকান ফুটবলে পরাশক্তি। তাদের চোখ রাঙানি দেয়ার সাহস খুব কম দলেরই ছিল। তবে সেই দিন এখন আর নেই।

সুয়ারেজ-কাভানিদের সেই স্মরণীয় অতীত ধরে রাখতে পারেনি নুনেজ-ভালবার্দেরা। এবার কলম্বিয়ার কাছে হেরে সেমিতেই শেষ হলো রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের কোপা অভিযান।

অবশেষে প্রথমার্ধে করা জেফারসন লার্মার একমাত্র গোলে উরুগুয়েকে কাঁদিয়ে ২৩ বছর পর কোপার ফাইনালে খেলার কৃতিত্ব অজর্ন করলো কলম্বিয়া।

যেখানে তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যারা আগের দিন প্রথম সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে পরাজিত করে।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ১-০ গোলে জয় পায় কলম্বিয়া। ম্যাচের একমাত্র গোলটি আসে জেফারসন লারমার পাঁ থেকে।

ম্যাচের শুরুতে বল দখলে এগিয়ে ছিল কলম্বিয়া। ম্যাচের দশম মিনিটে কোনো জোরালে আক্রমণ করতে দেয়া যায় উরুগুয়েকে। ম্যাচের ১১তম মিনিটে ডি-বক্সে করডোভার উদ্দেশে দিযাজের বল বাড়িয়ে দিলেও বেশি গতির কারণ তা নাগালে ছিল না এই ফরোয়ার্ডের।

ম্যাচের ১৫তম মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিল কলম্বিয়া। দিয়াজের বাড়ানো বলে মুনোজ হেড করলেও তা গোলবারে ছিল না। ১৭তম মিনিটে দারুণ একটি সুযোগ পায় উরুগুয়ে। গড়ানো শটে বল জালে জড়ানোর চেষ্টা করলেও তাতে সফল হতে পারেননি নুনেজ।

২২তম মিনিটে আরও একবার হতাশ হতে হয় উরুগুয়ের সমর্থকদের। কারণ এবারও নুনেজের শট বারের ঠিক পাশ দিয়ে চলে যায়। ২৮তম মিনিটে আরও একটি সুযোগ পায় নুনেজ। তবে, এবারও ভাগ্য তার সহায় হয়নি।

ম্যাচের ৩৪তম মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল কলম্বিয়া। রদ্রিগেজের ক্রস থেকে করডোভা হেড করলেও তা লক্ষ্যে রাখতে পারেননি। অবশ্য ৩৯তম মিনিটে কাঙ্খিত গোলটি পেয়ে যায় কলম্বিয়া।

রদ্রিগেজের করা কর্ণার থেকে দারুন হেডে গোল করেন জেফারসন লারমা। এটি রদ্রিগেজের ষষ্ঠ অ্যাসিস্ট। যা কোপার ইতিহাসে এক আসরে সর্বোচ্চ। গোল পেলেও ৪৫তম মিনিটে প্রতিপক্ষ এক ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মুনোজ। যা দশ জনের দলে পরিণত করে কলম্বিয়াকে। তাই কিছুটা অস্বস্তি নিয়েই বিরতিতে যায় দলটি।

আর ১০ জনের কলম্বিয়াকে দ্বিতীয়ার্ধে চেপে ধরতে ভুল করেনি উরগুয়ে। একের পর এক আক্রমণ ব্যস্ত রাখে রক্ষণভাগকে। ৫৫তম মিনিটে রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে হলুদ কার্ড দেখেন রদ্রিগেজ। যার ফলে ম্যাচের ৬২তম মিনিটে ফাইনালের কথা মাথায় রেখে তাকে তুলে নেয় কলম্বিয়ার কোচ।

পরবর্তীতে ৬৬তম মিনিটে মাঠে দেখা যায় তারকা ফুটবলার লুইস সুয়ারেজকে। ৬৮তম মিনিটে দিয়াজকে ফাউল করে গিমিনেজ। ফলে আরেকটি হলুদ কার্ড পায় উরুগুয়ে। ৭১তম মিনিটে ভালবার্দের বাড়ানো বলে সুয়ারেজ শট করলেও গোলের দেখা পাননি।

৮৮তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি কলম্বিয়া। বাকি সময়ে তেমন কোনো আক্রমণ না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি। আগামী ১৫ জুলাই মায়ামিতে মেগা ফাইনালে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে রদ্রিগেজের দল।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা খোলা
Next Article বিবিসির সাংবাদিকের স্ত্রী ও দুই মেয়েকে ক্রসবো দিয়ে হত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

ব্যাংক চলবে ৯টা থেকে ৩টা পর্যন্ত: মন্ত্রিপরিষদ সচিব

By Tanvir 6 minutes ago
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?