By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ২৪ ঘণ্টা জরুরি অ্যাম্বুলেন্স সেবার আওতায় খুবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ২৪ ঘণ্টা জরুরি অ্যাম্বুলেন্স সেবার আওতায় খুবি
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টা জরুরি অ্যাম্বুলেন্স সেবার আওতায় খুবি

Last updated: 2023/08/10 at 5:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হলো নতুন ক্রয়কৃত একটি অ্যাম্বুলেন্স। আজ ১০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১টায় ফিতা কেটে নতুন এই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উপাচার্য এসময় অ্যাম্বুলেন্সটি পর্যবেক্ষণ করেন। এর আগে সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে হস্তান্তর করে।
এসময় উপাচার্য সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের আরও একটি অপূর্ণতার জায়গা পূর্ণ হলো। বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসাকেন্দ্রে আগে দুইটি অ্যাম্বুলেন্স ছিলো, এখন নতুন একটি ক্রয়ের ফলে আরও একটি অ্যাম্বুলেন্স সংযুক্ত হলো। ফলে এখন থেকে ২৪ ঘণ্টা জরুরি অ্যাম্বুলেন্স সেবা পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এই অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয়ের সম্পদ, এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলের।
তিনি বলেন, আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আরও ভালো অবস্থানে নিতে চাই। এ লক্ষ্যে ইতোমধ্যে উন্নতমানের মেডিকেল যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা যথাযথভাবে উন্নতমানের স্বাস্থ্যসেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী, চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি এস এম মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শার্শায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
Next Article খুবির ঢাকাস্থ গেস্ট হাউজের নতুন অ্যাপস্ উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?