By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ২৪ ঘন্টায় চার হাসপাতালে মৃত্যু ১৭ খুলনার গ্রাম-গঞ্জে করোনা উপসর্গে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > ২৪ ঘন্টায় চার হাসপাতালে মৃত্যু ১৭ খুলনার গ্রাম-গঞ্জে করোনা উপসর্গে
Uncategorized

২৪ ঘন্টায় চার হাসপাতালে মৃত্যু ১৭ খুলনার গ্রাম-গঞ্জে করোনা উপসর্গে

Last updated: 2021/07/12 at 10:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE


মৃত্যু বাড়ছে, তালিকায় আসছে না নাম
শেখ আব্দুল হামিদ
খুলনার গ্রাম-গঞ্জে করোনা উপসর্গ নিয়ে অনেকেই নিরবে মৃত্যুরকোলে ঢলে পড়ছেন। তাদের হিসাব কোন তালিকায় উঠছে না। জ্বর-সর্দি-কাশিসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ঘরে বসে চিকিৎসা নিতে গিয়ে তারা এ ভাবেই চলে যাচ্ছেন। একদিকে সামাজিক ভাবে বয়কটের আশংকা, অন্যদিকে হাসপাতালে ভিড়ের মধ্যে যেতে অনিহায় তারা বাড়ি বসে চিকিৎসা নেয়ার চেষ্টা করে। তাছাড়া অনেকেরই রয়েছে অর্থ সংকট। তাই গ্রামের ফার্মেসী থেকে ওষুধ কিনে খেয়ে সুস্থ্য হবার চেষ্টায় থাকে। অনেক সময় গুরুতর হয়ে পড়লে বাধ্য হয়ে হাসপাতালে নিয়ে যায়। তখন চিকিৎসকদের আর কিছুই করার থাকে না।
এমন ঘটনার শিকার হলেন খুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের মধ্য বয়সী খোকন শেখ (৫১)। সোমবার বাড়ি বসে চিকিৎসা নিতে গিয়ে বেলা দুইটার দিকে তার মৃত্যু হলো। পারিবারিক সূত্র থেকে বলা হয়েছে, কয়েকদিন ধরে তিনি করোনার উপসর্গ নিয়ে নিজ বাড়িতে চিকিৎসায় ছিলেন। একপর্যায়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। ব্যপক ভাবে শ্বাসকষ্ট দেখা দেয়। তখন স্বজনেরা হাসপাতালে নেয়ার চেষ্টা করলে মৃত্যু হয়। পরে সন্ধ্যা ছয়টার দিকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানা গেছে. ওই গ্রামের প্রতিবাড়িতেই করোনার উপসর্গনিয়ে অনেকেই ভুগছেন। তাছাড়াও আশপাশের গ্রামেও একই চিত্র বিরাজ করছে। খুলনার বিভিন্ন উপজেলায় এখন জ্বর-শর্দি-কাশি ঘরে-ঘরে। এদিকে গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি গাজী মেডিকেলে মোট ৯২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এসময় মোট ৩৮৪ জনের দেহে করোনা পজেটিভ ধরা পড়ে। আর চার হাসপাতালে মৃত্যু হয়েছে মোট ১৭ জনের।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা: সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় ৫ ও উপসর্গ নিয়ে ৫ জন মিলে মোট ১০ জনের মৃত্যু হয়। মৃতরা হলেন- নগরীর নিরালার আবুল হোসেন (৪৫), পাইকগাছার মহিউদ্দিন সরদার (৭৫), খালিশপুরের আসমত শেখ (৮০), খালিশপুরের জাহিদ (৩৫) ও সোনাডাঙ্গার পলি (৩২)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা: কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনা মহানগরীর মুন্সিপাড়ার শামসুন্নাহার (৪৫), দৌলতপুরের রেলীগেট এলাকার মো: আলী আকবর (৬১) ও রূপসা আনন্দনগরের আজিজুর রহমান (৭৫)।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকাল পারসন ডা: প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মহানগরীর আড়ংঘাটার আফসার আলী (৭০) মারা যান।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্তাধিকারী ডা: গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়। তারা হলেন, নগরীর টুটপাড়ার সালেহা বেগম (৮৬), স্যার ইকবাল রোডের মুসতারী (৮২) এবং বাগেরহাটের কচুয়ার শেখ জাফর আহম্মেদ (৮৯)।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 12, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article একদিনে শনাক্ত ১৪ হাজার ছুঁই ছুঁই, মৃত্যু ২২০
Next Article বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভাঙ্গার চেষ্টা চালাচ্ছে : ওবায়দুল কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

মোংলায় ৭ দোকানদারকে ৩১ হাজার টাকা জরিমানা

By জন্মভূমি ডেস্ক 34 minutes ago
জাতীয়

পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগাবে সরকার

By জন্মভূমি ডেস্ক 59 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

By জন্মভূমি ডেস্ক 60 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 4 days ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 7 days ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?