By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন, স্ট্যান্ডবাই আরও ১০ প্লাটুন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন, স্ট্যান্ডবাই আরও ১০ প্লাটুন
জাতীয়তাজা খবর

২৭ প্লাটুন বিজিবি মোতায়েন, স্ট্যান্ডবাই আরও ১০ প্লাটুন

Last updated: 2023/11/05 at 1:35 PM
করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি কেন্দ্র করে ঢাকাসহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্ট্যান্ডবাই রয়েছে আরও ১০ প্লাটুন।

রোববার (৫ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

তিনি জানান, রোববার অবরোধের প্রথম দিন সকাল থেকে তাদের মোতায়েন করা হয়। এ ছাড়া স্ট্যান্ডবাই রয়েছে আরও ১০ প্লাটুন। ঢাকার পাশাপাশি তাদের সাভার ও গাজীপুর এলাকায় টহল দিতে দেখা গেছে।

এর আগে বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধেও বিজিবি ও বিজিবির বিশেষায়িত বিজিবি-র‌্যাপিড অ্যাকশন টিমের (র‌্যাট) সদস্যদের টহল দিতে দেখা গিয়েছিল।

এদিকে শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত সাড়ে ১১ ঘণ্টায় ৯টি বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম রোববার সকালে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শনিবার সন্ধ্যা ৭টা থেকে রোববার সকাল ৬.৩০ পর্যন্ত ১২টি উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক আগুনের সংবাদ পাওয়া গেছে। যার মধ্যে ঢাকা সিটিতে সাতটি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, গাজীপুর) দুটি, রাজশাহী বিভাগে (সিরাজগঞ্জ) একটি, বরিশালে (চরফ্যাশন) একটি, রংপুরে (পীরগঞ্জ) একটি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি (১০টি) বাস, একটি রাজনৈতিক দলের কার্যালয় পুড়ে যায়।’

ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর নিউ মার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের সামনে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর লিংক নামের বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে এলিফ্যান্ট রোডে গ্রিন ইউনিভার্সিটির বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে সায়েদাবাদের জনপথ মোড়ে রাইদা পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বাহিনীটি জানায়, রাত ১০টার দিকে গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে মনজিল পরিবহনের বাসে আগুন লাগানো হয়।

ঢাকার বাইরের আগুনের ঘটনাগুলো নিয়ে ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টা ৪২ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। রাত ১১টা ৪৫ মিনিটে ভোলার চরফ্যাশনের নতুন বাস স্ট্যান্ডে যমুনা এক্সপ্রেস নামে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

গভীর রাতে ২টা ৫৫ মিনিটে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাদলপুরে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। রাত তিনটা ৫২ মিনিটে রংপুরের পীরগঞ্জের তিন রাস্তার মোড়ে গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন দেওয়া হয়।

এদিকে রোববার ভোররাত চারটায় ঢাকার মাতুয়াইলের সাদ্দাম মার্কেটে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে জুরাইনের বালুর মাঠ এলাকায় তুরাগ পরিবহনের বাসে আগুনের ঘটনা ঘটে।

ভোররাত পাঁচটা ১৭ মিনিটে ঢাকার মিরপুর ৬ নম্বরে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সকাল ৬টা ২৪ মিনিটে গাজীপুরের ভোগরায় বাসে আগুনের ঘটনা ঘটে।

করেস্পন্ডেন্ট November 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
Next Article উত্তরায় পুলিশের টহল গাড়িতে ককটেল বিস্ফোরণ, এসআইসহ আহত ৩
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার উপকূলীয় পানিতে বিষ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
খুলনা

চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন: ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন

By জন্মভূমি ডেস্ক 16 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার উপকূলীয় পানিতে বিষ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
জাতীয়তাজা খবর

সংসদ নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

By জন্মভূমি ডেস্ক 16 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?