By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ৩০ কার্যদিবসের মধ্যে বিচার ও তিন জনের পদত্যাগ চায় ইনকিলাব মঞ্চ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ৩০ কার্যদিবসের মধ্যে বিচার ও তিন জনের পদত্যাগ চায় ইনকিলাব মঞ্চ
জাতীয়

৩০ কার্যদিবসের মধ্যে বিচার ও তিন জনের পদত্যাগ চায় ইনকিলাব মঞ্চ

Last updated: 2025/12/22 at 4:59 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে অন্তর্বর্তী সরকারকে তিন দফা আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে ওসমান হাদি হত্যার বিচার শেষ করতে হবে, প্রয়োজনে তদন্তে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থা যুক্ত করতে হবে। একইসঙ্গে অপারগতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী ও আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলেও জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২২ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত বিবৃতিতে এই তিন দফা দাবি উত্থাপন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হাদি হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়; এটি রাষ্ট্র, স্বাধীনতা ও গণআকাঙ্ক্ষার ওপর সরাসরি আঘাত। তাই বিচার প্রক্রিয়ায় কোনো দীর্ঘসূত্রতা বা আপস মেনে নেওয়া হবে না।
প্রথম দফায় বলা হয়েছে, বিশেষ দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। একইসঙ্গে তদন্তে নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিকমানের গোয়েন্দা সংস্থাকে যুক্ত করার আহ্বান জানানো হয়। দ্বিতীয় দফায় বলা হয়, সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।
বিবৃতিতে অভিযোগ করা হয়, এই ঘাপটি মেরে থাকা নেটওয়ার্কই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
এছাড়াও তৃতীয় দফায় ইনকিলাব মঞ্চ সরাসরি রাজনৈতিক ও প্রশাসনিক দায় নির্ধারণ করে জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টা জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই হত্যাকাণ্ডের দায় নিয়ে পদত্যাগ করবেন। সংগঠনটির মতে, দায়িত্বে থেকেও যদি তারা বিচার নিশ্চিত করতে না পারেন, তবে তাদের নৈতিক অধিকার নেই পদে থাকার।
বিবৃতিতে আরও বলা হয়, এসব দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে ইনকিলাব মঞ্চ রাজপথে কঠোর কর্মসূচিতে যাবে। হাদির রক্তের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে—এ কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়।

জন্মভূমি ডেস্ক December 22, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, অবশ্যই ব্যবস্থা নিতে হবে : নাহিদ ইসলাম
Next Article হাদি হত্যার বিচার অগ্রাধিকার তালিকার শীর্ষে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?