By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ৪ দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন জাপার ২৬ জন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > ৪ দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন জাপার ২৬ জন
রাজনীতি

৪ দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন জাপার ২৬ জন

Last updated: 2026/01/13 at 5:23 PM
জন্মভূমি ডেস্ক 1 month ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করে চার দিনের শুনানিতে জাতীয় পার্টির (জাপা) ২৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আজ জাতীয় পার্টির পাঁচটি আপিল আবেদন মঞ্জুর হয়েছে। এ নিয়ে চার দিনে মোট ২৬ জন প্রার্থিতা ফিরে পেলেন।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক। মব মিছিল, ঘেরাও এখনো দৃশ্যমান। নামে-বেনামে বিভিন্ন অনিয়ন্ত্রিত সংগঠন স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে। হীন উদ্দেশে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পরিকল্পনা করছে। এভাবে চলতে থাকলে ফ্যাসিজম আগের থেকেও ভয়ঙ্কর হতে পারে।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচনে জাতীয় পার্টি যাবে কি না, তা একান্তই দলীয় সিদ্ধান্ত। অন্য কোনো মহল এই সিদ্ধান্ত দিতে পারে না।
এর আগে গত সোমবার (১২ জানুয়ারি) শামীম হায়দার পাটোয়ারী বলেছিলেন, আমরা এখন পর্যন্ত সর্বমোট ২৫টি আপিল করেছি। এর মধ্যে ২১টি আপিল মঞ্জুর হয়েছে। তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাকি চারজন উচ্চ আদালতে রিট করার প্রস্তুতি নিচ্ছেন।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়।
এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেন। জাপা ২৪৪ জনের মনোনয়নপত্র দাখিল করেছিল। এদের মধ্যে ৩০ জনের মতো বাছাইয়ে অবৈধ হয়েছিলেন। তার মধ্যে আপিল করেন ২৫ জন।
তফসিলের অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি নেবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।
এরপর নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও।

জন্মভূমি ডেস্ক January 13, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার
Next Article চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন, আপিল নামঞ্জুর ১৫টি
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

রাজনীতি

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপির এমপিরা

By জন্মভূমি ডেস্ক 1 day ago
রাজনীতি

বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি ও প্লট নেবে না

By জন্মভূমি ডেস্ক 1 day ago
রাজনীতি

তারেক রহমান প্রধানমন্ত্রী ও সংসদীয় দলের নেতা নির্বাচিত

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?