By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ৬ মাসের মধ্যে বাংলাদেশিদের মার্কিন ভিসা প্রক্রিয়া সম্পন্নের আশ্বাস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ৬ মাসের মধ্যে বাংলাদেশিদের মার্কিন ভিসা প্রক্রিয়া সম্পন্নের আশ্বাস
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৬ মাসের মধ্যে বাংলাদেশিদের মার্কিন ভিসা প্রক্রিয়া সম্পন্নের আশ্বাস

Last updated: 2023/10/02 at 12:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার। বৈঠকে মার্কিন ভিসা নীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, নতুন ভিসা নীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ছয় মাসের মধ্যে শিক্ষার্থী ও ও সাধারণ মানুষের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন রেনা বিটার।

রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন।

পাকিস্তান সফর শেষে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে রেনা বিটার ঢাকায় পৌঁছান। পরে রোববার সকালে তিনি ঢকায় মার্কিন দূতাবাস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রেনা বিটার দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সঙ্গে কথা বলেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সফরকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু করতে সহায়তার অংশ হিসেবে’ যুক্তরাষ্ট্র সরকার গত ২২ সেপ্টেম্বর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ঘোষণা দেয়। এ ঘোষণার পর এই প্রথম দেশটির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সফরে এলেন।

দুই দিনের সফর শেষে সোমবার (২ অক্টোবর) সকালে ঢাকা ত্যাগ করবেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ১২ প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু শিল্প পুরস্কার
Next Article বার্নিকাটের গাড়িবহরে হামলা: ৯ জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 32 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?