By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ৭ জানুয়ারি সারাদিন সকাল-সন্ধ্যা খেলা হবে: ওবায়দুল কাদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ৭ জানুয়ারি সারাদিন সকাল-সন্ধ্যা খেলা হবে: ওবায়দুল কাদের
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৭ জানুয়ারি সারাদিন সকাল-সন্ধ্যা খেলা হবে: ওবায়দুল কাদের

Last updated: 2024/01/04 at 2:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ৭ জানুয়ারি সারাদিন খেলা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘৭ জানুয়ারি সারাদিন সকাল-সন্ধ্যা খেলা হবে। সুনামগঞ্জ, সুন্দরবন, কুতুবদিয়া, তেঁতুলিয়া সারাদেশে খেলা হবে একসঙ্গে।’

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাবিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

প্রায় ছয় বছর আগে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান এক জনসভায় বিরোধীদলকে উদ্দেশ্য করে বলেছিলেন ‘খেলা হবে, ২৪ তারিখের পর খেলা হবে’। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর শব্দ দুটি প্রয়োগ করতে শোনা যায় মির্জা ফখরুলসহ বিরোধীদলের অনেক নেতাকেও। এর মধ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে শব্দ দুটির বেশি ব্যবহার করতে শোনা যায়।

মাঝে একদিন সচিবালয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর ব্যাখ্যাও দেন। বিষয়টিকে রাজনৈতিক হাস্যরস উল্লেখ করে সেতুমন্ত্রী বলেছিলেন, ‘এটা একটা পলিটিক্যাল হিউমার (রাজনৈতিক হাস্যরস), যা পাবলিক একসেপ্ট করেছে। যে বাচ্চা ফুল বিক্রি করে, সেও আমার গাড়ি দেখেই বলে খেলা হবে, এটা মানুষ একসেপ্ট করে ফেলেছে।’

বৃহস্পতিবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে আবার ‘খেলা হবে’ শব্দ দুটির ব্যবহার করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেতুমন্ত্রী বলেন, ‘৭ জানুয়ারি খেলা হবে, খেলা হবে। ৭ তারিখে খেলা হবে, ফাইনাল খেলা হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘লুটপাট, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতিবাজ, লুটেরারা সাবধান। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। ৭ জানুয়ারি সারাদিন, সকাল-সন্ধ্যা খেলা হবে। সুনামগঞ্জ, সুন্দরবন, কুতুবদিয়া, তেঁতুলিয়া সারাদেশে খেলা হবে একসাথে।’

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি পালিয়েছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি কোথায় পালিয়েছে। ফাউল করে লালকার্ড, পালিয়েছে বিএনপি। এখন বোমা মারবে। তারেক টেমস নদীর ওপার থেকে নির্দেশ দিয়েছে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করবে। ওদের আন্দোলন ভুয়া।’

আওয়ামী লীগ সরকার গঠন করলে এক লাখ কর্মসংস্থানের ব্যবহার করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বেকার যুবকদের জন্য এক কোটি কর্মসংস্থান হবে। প্রতি বছরে ২০ লাখ করে এক কোটি। এটা তোমাদের জন্য শেখ হাসিনার উপহার।’

সিনিয়র করেস্পন্ডেন্ট January 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ময়লাপোতা টু জিরো পয়েন্ট সড়ক ফোর লেনে উন্নীতকরণে ১৬ কোটি ৬০ লাখ টাকা সাশ্রয়
Next Article সাতক্ষীরা-১ আসনে লড়াই হবে ৪ জনের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা বরসা এনজিওর ফাঁদে হাজার কোটি টাকা ,পাওনাদাররা কাঁদবে আর কতদিন

By Correspondent 47 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?