By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ৮ দফা দাবিতে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ৮ দফা দাবিতে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি
জাতীয়

৮ দফা দাবিতে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি

Last updated: 2023/01/31 at 4:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ৮ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরসহ সারা দেশের সব শুল্ক স্টেশন ও বিমানবন্দরগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে রেখেছে ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীরা। একই দাবিতে আগামীকাল মঙ্গলবারও কর্মবিরতি পালন করবেন তারা। তাদের এই দাবিগুলোর মধ্যে আছে- লাইসেন্স বিধিমালা এবং এইচএস কোড ও সিপিসি সংক্রান্ত বিদ্যমান আইনের সংশোধন, আমদানিকারকের দায় বা ভুলের মাশুল সিঅ্যান্ডএফ এজেন্টদের ওপর না চাপানো, ইত্যাদি। কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, বেনাপোল স্থলবন্দর, কমলাপুর আইসিডি, টেকনাফ স্থলবন্দরসহ দেশের ২৭টি শুল্ক স্টেশনে সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন আমদানিকারকের প্রতিনিধি হিসেবে কাজ করা সিঅ্যান্ডএফ এজেন্টরা। তবে বন্দরে জাহাজ থেকে পণ্য খালাস এবং অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক আছে। কাস্টমস কর্মকর্তাদের ভাষ্য, এসব দাবি নিয়ে আগেও সিঅ্যান্ডএফ এজেন্টরা কর্মবিরতি পালন করেছেন। ২০২০ ও ২০২১ সালে কাস্টমসের রাজস্ব আহরণের বিষয়ে সুরক্ষা নিশ্চিতকরন এবং অবৈধ পণ্য আমদানি বন্ধ করতে জাতীয় রাজস্ব বোর্ড বেশকিছু আইনের সংশোধন করে। সিএঅ্যান্ডএফ এজেন্টদের এসব দাবি মেনে নিলে রাজস্ব আহরণ ব্যাহত হবে বলে মনে করেন তারা। এ ব্যাপারে চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজি ইমাম হোসেন বিলু বলেন, ‘আমরা অতীতেও এসব বিষয়ে আলোচনা করেছি। কিন্তু কোনো সমাধান না পেয়ে এ ধরনের কর্মবিরতি পালন করতে বাধ্য হচ্ছি। আমাদের দাবি মেনে নেওয়া না হলে সামনে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।’ তিনি আরও বলেন, ‘কর্মবিরতির অংশ হিসেবে দেশের সকল সমুদ্র বন্দর, নৌবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরসহ সারা দেশের সকল আমদানি-রপ্তানি, পণ্য খালাস ও জাহাজীকরণ বন্ধ থাকবে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট January 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় ৩ দিনের প্রশিক্ষন সম্পন্ন
Next Article দেশে কথা বলার অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার নেই : আমান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

By Staff Reporter 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

By Staff Reporter 2 hours ago
জাতীয়

নির্বাচনে ২১ শতাংশ জাল ভোটের তথ্যটি সঠিক নয়: টিআইবি

By Staff Reporter 2 hours ago
জাতীয়

জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

By Staff Reporter 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?