By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অক্সিজেন সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি রাখুন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সম্পাদকীয় > অক্সিজেন সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি রাখুন
সম্পাদকীয়

অক্সিজেন সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি রাখুন

Last updated: 2021/04/28 at 10:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

করোনাকে সামনে রেখে হাসপাতালসহ খুচরা বাজারে অক্সিজেনের কৃত্রিম সংকট দীর্ঘদিন ধরে চলছে। এর মধ্যে ভারতে অক্সিজেন সংকটকে ইস্যু করে অস্বাভাবিক দাম বাড়িয়ে দিয়েছে একটি মুনাফালোভী অসাধু চক্র। ১০ হাজার টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ৪০-৪৫ হাজার টাকায়। এই সুযোগে বাজার ছেয়ে গেছে নকল, ভেজাল ও নি¤œমানের সিলিন্ডারে। দেশের এমন সংকটে এ ধরনের ঘটনা খুবই উদ্বেগের। জানা গেছে, দেশে মাত্র তিনটি অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। এদের দৈনিক মোট উৎপাদন সাড়ে ৩ লাখ লিটার। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন উৎপাদন ২ লাখ লিটার, একটির ৯০ হাজার লিটার এবং অন্যটির ৬০ হাজার লিটার। উৎপাদিত এসব লিকুইড অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে হাসপাতালে সরবরাহ করা হয়। কিন্তু না বুঝেই অনেকে বাড়িতে অক্সিজেন মজুত করায় সিলিন্ডারের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এদিকে চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে ভেজাল অক্সিজেন সরবরাহ হচ্ছে। উৎপাদন বা বাজারজাতকারী কিছু প্রতিষ্ঠান ভেজাল অক্সিজেন বিক্রি শুরু করেছে। সেগুলো মূলত গ্যাসীয় অক্সিজেন। ভেজাল মেশানো অক্সিজেনে রোগীর শ্বাসকষ্ট দূর হওয়ার চেয়ে মারাত্মক ক্ষতিসহ মৃত্যুও হতে পারে। এমনকি এসব সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার শঙ্কা অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে, বাড়তি চাহিদায় সরবরাহকৃত সিলিন্ডারের সঙ্গে থাকা মাস্ক এবং পাইপের মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। করোনা রোগীদের জন্য প্রয়োজন উচ্চ চাপসমৃদ্ধ অক্সিজেন। কিন্তু এখন শিল্পকারখানায় ব্যবহৃত সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে করোনা রোগীদের জন্য। এই সিলিন্ডারে অক্সিজেনের পরিমাণ কত আছে, তা জানার সুযোগ নেই। ফলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। শ্বাসকষ্টে আক্রান্ত মুমূর্ষু রোগীর জন্য অক্সিজেন গুরুত্বপূর্ণ মেডিকেল উপাদান। এটি পরিচালনা করতে হয় খুব সতর্কতার সঙ্গে। এর জন্য এমন সিলিন্ডার ব্যবহার করতে হয়, যেটিতে অক্সিজেনের গুণগতমানও অক্ষুন্ন থাকে। করোনা মহামারি রোধে সরকারের সার্বিক প্রচেষ্টা সত্তে¡ও এক শ্রেণির মুনাফালোভী অসাধু ব্যবসায়ী দুর্যোগকালে বাজারে অক্সিজেনের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পাশাপাশি অক্সিজেন প্রস্তুতির বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে। ভারত থেকে অক্সিজেন আমদানি বন্ধ রয়েছে। এটি বিবেচনায় নিয়ে অন্যান্য দেশের উৎস থেকে অক্সিজেন আমদানির কথা ভাবতে হবে। আমাদের দেশে অক্সিজেনের চাহিদা ও সরবরাহ সংকট এখন তীব্র না হলেও অক্সিজেনের ঘাটতি দেখা দেয়ার আগেই পরিকল্পনা হাতে নিয়ে কাজ করা দরকার। যাতে করে আমাদের দেশে সংকটাপন্ন রোগীরা চিকিৎসার নিশ্চয়তা পায়।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 29, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শহিদ শেখ জামাল-এর ৬৮তম জন্মদিন উপলক্ষে ই-পোস্টার প্রকাশ
Next Article ২ লাখ ২৫ হাজার কোটি টাকার নতুন এডিপি অনুমোদন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

উপসম্পাদকীয়সম্পাদকীয়

কেমন ছিল এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 weeks ago
সম্পাদকীয়

গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?