বিজ্ঞপ্তি : দীর্ঘ ১১ দিন পর শ্রী-শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসবে অগণিত উচ্ছ্বল ভক্ত সমাগমে মিলনমেলায় পরিপূর্ণ প্রেমকানন অঙ্গন। খোল, করতাল, বিভিন্ন বাদ্যযন্ত্র, শঙ্খ-ঘন্টা, উলুধ্বনি, নৃত্য-কীর্তন ও মুহুর্মুহু জয়ধ্বনি করতে করতে ভক্তবৃন্দ প্রেম কানন হতে নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রী-শ্রী জগন্নাথদেবের রথসমূহের দড়ি টেনে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে রওনা হয়। এ সময়ে পথের দুপাশে দর্শনার্থীদের দৃষ্টিনন্দন উপস্থিতি পরিলক্ষিত হয়। তাদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পরিশেষে রথসমূহ স্ব-স্ব মন্দিরে প্রত্যাবর্তন করে।
শনিবার বিকেল ৪টায় প্রেমকানন অঙ্গণে শ্রী-শ্রী জগন্নাথদেবের রথযাত্রা সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জেলা সভাপতি কৃষ্ণপদ দাশের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উল্টো রথযাত্রা উদ্বোধন করেন অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র। আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ইসকনের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজ। প্রধান বক্তা ছিলেন ইসকনের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। বক্তব্য রাখেন মহানগর পূজা পরিষদের সভাপতি শ্যামল হালদার, শ্যামল কুমার দাস, প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, ড. তপচৈতন্য দাস ব্রহ্মচারী, গোপী কিষণ মুন্ধড়া, গৌড়েশ্বর নিমাই দাস ব্রহ্মচারী, বিমান সাহা। উপস্থিত ছিলেন রবীন্দ্র নাথ দত্ত, রতন মিত্র, সমর দাস, তিলক কুমার গোস্বামী, বিশ্বজিৎ দে মিঠু, রতন কুমার নাথ, উজ্জ্বল ব্যানার্জী, সুশান্ত কুণ্ডু, এড. আনন্দ কুমার ঘোষ, স্বপন সরকার, বিমল কৃষ্ণ কুণ্ডু, কালীপদ কুণ্ডু, তাপস সাহা, প্রদীপ কুমার সাহা, তরুণ রায় শিবু, স্বপন রায়, ভোলানাথ দত্ত, সুরেশ চক্রবর্ত্তী, পঙ্কজ দত্ত, ভবেশ সাহা, রূপন দে, বাবু শীল, অলোক দে, রবীন দাস, তপন সাহা, শঙ্কর পোদ্দার, সুশীল দাস, বিকাশ কুমার সাহা, বিপ্লব সাহা লব, বিপ্লব মিত্র, রামচন্দ্র পোদ্দার, প্রকাশ অধিকারী, রজত কান্তি দাস, ডাঃ শেখর পাল, রঞ্জন রায়, আশিষ কবিরাজ, অম্লান সরদার, সত্যরঞ্জন পোদ্দার, অনিল কৃষ্ণ মজুমদার, রথীন্দ্রনাথ সরকার বাপ্পী, নীলকান্ত দত্ত, দেবীপ্রসাদ ঘোষ, অশোষ ঘোষ, নারায়ণ দাস, অজয় দে, অনিমেশ সরকার রিণ্টু, বৈষ্ণব বলরাম দাস, মানিক শীল, রাজু শীল প্রমুখ। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত মেয়র, সংসদ সদস্য, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, প্রিন্ট মিডিয়াসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন, সমাজসেবক ও ধর্মানুরাগীদের সহযোগিতার জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর ও জেলা শাখা, শ্রী-শ্রী সত্যনারায়ণ মন্দির, টুটপাড়া গাছতলা মন্দির, ইসকনের পক্ষ থেকে সকলে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত