By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: অজ্ঞান ডাক্তার না থাকায় শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স গর্ভবতীদের সিজার বন্ধ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > অজ্ঞান ডাক্তার না থাকায় শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স গর্ভবতীদের সিজার বন্ধ
ঝিনাইদাহ

অজ্ঞান ডাক্তার না থাকায় শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স গর্ভবতীদের সিজার বন্ধ

Last updated: 2025/09/23 at 3:57 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের শৈলকূপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক অজ্ঞান ডাক্তার (এনেসথেসিয়া) না থাকার কারণে বন্ধ হয়ে গেছে সিজারিয়ান অপারেশন। হাসপাতাল সূত্রে জানা গেছে শৈলকূপ উপজেলা হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্স গর্ভবতী প্রসূতি মহিলাদের ডেলিভারির জন্য দীর্ঘদিন এখানে অজ্ঞান ডাক্তার না থাকায় বাধ্য হয়ে ছুটতে হচ্ছে দূরের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে। এতে একদিকে বাড়ছে চিকিৎসা ব্যয়, অন্যদিকে মা ও নবজাতক পড়ছেন চরম ঝুঁকিতে। স্বাস্থ্য কেন্দ্রে গাইনী বিশেষজ্ঞ সার্জন থাকলেও নেই এনেসথেসিয়ার ডাক্তার যে কারণে গর্ভবতী মহিলাদের ডেলিভারি করা বন্ধ রয়েছে।
অথচ হাসপাতালটিতে আধুনিক অপারেশন থিয়েটার, অক্সিজেন সিলিন্ডার, স্যালাইন স্ট্যান্ডসহ সব সরঞ্জাম ব্যবহার উপযোগী অবস্থায় পড়ে আছে। দহখোলা গ্রামের
প্রসূতি শিরিন আক্তার বলেন, “সরকারি হাসপাতালে গেলে খরচ কম হতো। কিন্তু এখন বাধ্য হয়ে দূরের ক্লিনিকে যেতে হচ্ছে। তাতেও চিকিৎসক সবসময় থাকেন না।
হরিয়ারা গ্রামের রহমত আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি হাসপাতালেই যদি চিকিৎসা না পাই, তাহলে আমরা যাব কোথায় ডাক্তার না দিলে গরিব মানুষ আরও বিপদে পড়বে। পাইকপাড়া গ্রামের গর্ভবতী মহিলা ফারজানা খাতুন জানান বেসরকারি ক্লিনিকে ডেলিভারি করাতে গেলে ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ হয় এতে গর্ভবতী মহিলারা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গাইনী বিশেষজ্ঞ ডাক্তার মাহাবুব রহমান পারভেজ জানান আগে নিয়মিত সিজার হত কিন্তু স্থায়ীভাবে অজ্ঞান ডাক্তার না থাকায় দীর্ঘদিন ধরে গর্ভবতী মহিলাদের সিজার করা বন্ধ রয়েছে।
এ ব্যাপারে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত অফিসার ডাক্তার রাশেদার মামুন জানান দীর্ঘদিন ধরে হাসপাতালে ডাক্তার না থাকার কারণে গর্ভবতী মহিলাদের সিজার করা বন্ধ রয়েছে। সরকারি হাসপাতালে সিজার বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে গর্ভবতী মহিলাদের পরিবারগুলো। আমি অজ্ঞান ডাক্তার দেওয়ার জন্য উদ্ধাতন কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি ।
এ বিষয়ে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান বলেন, আসলে শৈলকুপা নয় সব উপজেলাতেই অপারেশনের যন্ত্রপাতি রয়েছে। কিন্তু চিকিৎসক সংকট বড় সমস্যা। দ্রুত পদায়ন হলে আবারও সিজারিয়ান চালু করা সম্ভব হবে।

জন্মভূমি ডেস্ক September 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
Next Article গাংনীতে দু’টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

ঝিনাইদাহ

ঝিনাদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১৩

By জন্মভূমি ডেস্ক 2 days ago
ঝিনাইদাহ

মহেশপুর প্রেস ক্লাবে হামলা ও লুটপাট

By জন্মভূমি ডেস্ক 2 days ago
ঝিনাইদাহ

কালীগঞ্জে ককটেল, দা ও লাঠি উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?