শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া : না ফেরার দেশে চলে গেলেন শহীদ স্মৃতি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শিউলি বিশ্বাস!
সদা হাস্যময়ী সরলপ্রাণ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শিউলি বিশ্বাস জটিল শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রবিবার iসকালে পরলোক গমন করেন।
তিনি ডুমুরিয়ার বান্দা গ্রামের প্রয়াত নিহার রঞ্জন বিশ্বাসের কন্যা এবং কৃষিবিদ পঙ্কজ কান্তি মজুমদারের সহধর্মিণী ছিলেন।
জানা যায় ডুমুরিয়া মহিলা কলেজের শুরু থেকেই আমাদের প্রিয় শিউলি দি'র সাথে কলেজে কর্মরত সকল শিক্ষক কর্মচারীদের যেনো এক পারিবারিক সম্পর্ক। সুখেদুঃখে দীর্ঘদিন একসাথে অনেকটা সময় কেটেছে হটাৎ এই চিরবিদায়ে আমরা পুরো কলেজ পরিবার গভীর শোকাহত! তাঁর আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রিরা।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত