By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ‘অনির্বাচিত এ সরকারের উপর ভর করে লুটপাট করছে সরকারি কর্মকর্তারা’
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ‘অনির্বাচিত এ সরকারের উপর ভর করে লুটপাট করছে সরকারি কর্মকর্তারা’
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

‘অনির্বাচিত এ সরকারের উপর ভর করে লুটপাট করছে সরকারি কর্মকর্তারা’

Last updated: 2024/06/16 at 4:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার নীরব ও নতজানু। সমুদ্র সীমানায় মিয়ানমারের যুদ্ধ জাহাজ, এটি বাংলাদেশের সার্বভৌমের উপর হুমকি। দেশের স্বাধীনতা রক্ষায় এ সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখনই এ সরকারের পদত্যাগ করা উচিত।

আজ রোববার (১৬ জুন) দুপুরে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়াস্থ নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।

বেনজীর-আজিজের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, অনির্বাচিত এই সরকারের উপর ভর করে লুটপাট করছে সরকারি কর্মকর্তারা। আজ থলের বিড়ালের মতো সব বেরিয়ে আসছে। বেনজীর-আজিজদের আওয়ামী লীগই বলির পাঠা বানিয়েছে। সাবেক ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়ার অনেক ফিরিস্তি বের হচ্ছে। শাসন ব্যবস্থা এ সরকারের নিয়ন্ত্রণের বাইরে। দেশ পরিচালনায় এ সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে তাদের পদত্যাগ দাবি করেন তিনি।

নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ছিল না। তারপরেও আওয়ামী লীগ নির্বাচন নিরপেক্ষ করতে পারেনি। কারণ তারা রাষ্ট্র যন্ত্রকে নিয়ন্ত্রণ করে, নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ন্যায় সংগত আন্দোলন কখনও ব্যর্থ হয় না। সরকারের দমননীতির কারণে সাময়িকভাবে কিছুটা গতি কমেছে, যা আগামীতে আরও বেগবান হবে। এখন শুধু বিএনপি একাই মাঠে নেই, সঙ্গে ৬৩টি রাজনৈতিক দল একত্রিত হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সংবাদ-কর্মীদের উদ্দেশে করে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকরা সাহস করে অনেক কিছু বলতে পারেন না। সাহস করে না বললে এক সময় মিডিয়া থাকবে না। ১৯৭৫ সালে ১৬ জুন আওয়ামী লীগ সরকার ৪টি পত্রিকা বাদে সব বন্ধ করে দিয়েছিল। সেই সময় অনেক সংবাদকর্মী করুণ অবস্থা পার করেছিল। আসল কথা আপনারা সংবাদ-কর্মীরা মালিক পক্ষের ইচ্ছার বিরুদ্ধে কিছু বলতে পারবেন না।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ-সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 16, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে ঈদের প্রধান জামাত হবে বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে
Next Article এক শ্রেণিতে ২৩ জোড়া যমজ শিক্ষার্থী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?