By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: অনুশীলনে ফিরবেন বিদ্রোহী নারী ফুটবলাররা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > অনুশীলনে ফিরবেন বিদ্রোহী নারী ফুটবলাররা
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

অনুশীলনে ফিরবেন বিদ্রোহী নারী ফুটবলাররা

Last updated: 2025/02/16 at 6:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের নারী ফুটবলে একপ্রকার অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। জাতীয় দলের সিনিয়র ফুটবলাররা প্রধান কোচ পিটার বাটলারের পদত্যাগের দাবিতে বিদ্রোহ করছিলেন। সাফজয়ী এই ১৮ জন নারী ফুটবলার অনুশীলনেও যোগ দেননি। তবে বাফুফের নারী উইংসের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজ জানিয়েছেন, বিদ্রোহী এই ফুটবলাররা আবার অনুশীলনে ফিরবেন।
বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে আলোচনা করেছেন বলেই জানিয়েছেন কিরণ। এ আলোচনায় সংকট সমাধানের পথ বেরিয়ে এসেছে বলেও জানিয়েছেন তিনি।
গণমাধ্যমকে কিরণ বলেন, সভাপতির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে মেয়েদের ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। নিয়মিত যোগাযোগ রেখেছি, তারই ধারাবাহিকতাও আজও তাদের সঙ্গে বসেছিলাম। এর প্রেক্ষিতে বলতে পারি মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে, তবে এখন ফিরবে না।
জাতীয় দলের সংযুক্ত আরব আমিরাত সফরের পর মেয়েরা অনুশীলনে ফিরবেন জানিয়ে তিনি বলেন, আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ তারিখ। আপনারা জানেন আমরা সংযুক্ত আরব আমিরাত যাব একটা ফিফা উইন্ডোতে একটা ম্যাচ খেলতে। যেহেতু দল চলে যাবে ২৪ তারিখ চলে যাবে ক্যাম্প বন্ধ হয়ে যাবে। সিনিয়র মেয়েরাও একটা বিরতি চাচ্ছে। বিরতির পর ক্যাম্পে ফিরে অনুশীলন শুরু করবে।
সব ভুল বোঝাবুঝি অবসান হবে জানিয়ে কিরণ আরও বলেন, অনুশীলন শুরুর সময় সভাপতি, কোচ, মেয়েদের নিয়ে সভা করে যে ভুল বোঝাবুঝি আছে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। একসঙ্গে অনুশীলন করবে সবাই, কেউ কারো সঙ্গে অসন্তোষ থাকলে ভালো কিছু হবে না। আজ আমাকে বলেছে যোগ দিয়ে চুক্তিতে সই করবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
Next Article ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ না হলে বৃহৎ শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয় : বিসিক চেয়ারম্যান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 minutes ago
আন্তর্জাতিক

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 37 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 37 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?