জন্মভূমি ডেস্ক : প্রতারণার অভিযোগ উঠেছে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। তবে অনৈতিক কাজের সঙ্গে তিনি জড়িত নন বলে জানিয়েছেন এই নায়িকা। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, তার নামে যা রটেছে তা সঠিক নয়।
শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শ্রাবন্তী লেখেন, ‘আমার বিরুদ্ধে কিছু ভুলভাল অভিযোগ উঠছে বলে জানতে পেরেছি, যার কোনো ভিত্তি নেই। বলা হচ্ছে আমি নাকি অনৈতিক কাজের সঙ্গে জড়িত। কিন্তু সবাইকে বলতে চাই, আমি এমন কিছু করিনি। উল্টো আমাকে ঠকানো হয়েছে; টাকা হাতিয়ে নেয়া হয়েছে। আইনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি নিশ্চিত সত্যিটা সামনে আসবে। ধন্যবাদ।’
নিজে ভিডিও বার্তা দিয়ে ঘোষণাও করেছিলেন শ্রাবন্তী। উদ্বোধনও হয়েছিল অভিনেত্রীর হাতেই। সেলিব্রিটির জিমে ভর্তি হওয়ার হিড়িকও দেখা গিয়েছিল। উদ্বোধনের সময়ে অফার দেয়া হয়েছিল। এ বছরের গোড়াতেও ফের নতুন অফার দেয়া হয়। যেখানে বছরে এই জিমটিতে লাগে ১৮ হাজার রুপি।
কিন্তু হঠাৎ করেই দোল-হোলির জন্য বন্ধ করে দেয়া হয় জিম সেন্টারটি। জানা গেছে, শপিংমলের ফ্লোর ভাড়া, বিদ্যুৎ বিল বকেয়া থাকাতেই বন্ধ করে দেয়া হয়েছে।
এ বিষয়ে অবশ্য সংবাদমাধ্যমকে শ্রাবন্তী বলেন, ‘ছয় মাস আগে ওই জিমের সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। কিন্তু আমি পাবলিক ফিগার হওয়ার কারণে আমার নাম জড়িয়েছে। বাকি অংশীজনদের সঙ্গে কথা বলেছি। আশা করি, এপ্রিলের মধ্যেই সদস্যদের টাকা ফেরত দেয়া যাবে।’
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত