By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না: শিশির মনির
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না: শিশির মনির
জাতীয়

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না: শিশির মনির

Last updated: 2025/12/04 at 2:17 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আজকের আদেশের ফলে আর কোনো প্রশ্ন থাকবে না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে পাঠানো রেফারেন্স-সংক্রান্ত রিট খারিজের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল পর্যবেক্ষণসহ খারিজ করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার এ আদেশ দেন। পরে আদালতপ্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিশির মনির। তিনি এ মামলায় ইন্টারভেনার হিসেবে যুক্ত ছিলেন।
শিশির মনির বলেন, বর্তমান সরকারের বৈধতার প্রশ্নে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলে আজ যে আদেশ দেওয়া হয়েছে, তা সর্বসম্মত। এই আদেশে প্রতিষ্ঠিত হলো যে বর্তমান সরকার জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত। পাশাপাশি সরকারের কার্যক্রমও জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, দেশের সংবিধানের যে মূলমন্ত্র উচ্চ আদালত আজ পুনর্ব্যক্ত করলেন, তার ফলে বর্তমান সরকারের কর্মকাণ্ড—বিশেষ করে তিন ম্যান্ডেট নির্বাচন, বিচার ও সংস্কার—সংক্রান্ত বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না।
শিশির মনির দাবি করেন, অনেকে সংবিধানে যে শূন্যতা বা ভ্যাকুয়ামের কথা বলে আসছিলেন, আজকের আদেশের পর সেই যুক্তির আর কোনো ভিত্তি রইল না। সুপ্রিম কোর্টের আদেশে বিষয়টি পরিষ্কার হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠনে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চান। আপিল বিভাগের মতামতের ভিত্তিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টারা শপথ নেন। সংবিধানের ১০৬ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার বিষয়ে বর্ণনা রয়েছে।
অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ প্রক্রিয়া নিয়ে রেফারেন্স ও মতামতের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ডিসেম্বরে রিট করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। শুনানি নিয়ে হাইকোর্ট গত ১৩ জানুয়ারি রিটটি সরাসরি খারিজ করেন। সেই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন মহসিন রশিদ।

জন্মভূমি ডেস্ক December 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করছে বাংলাদেশ বিমান, চলবে সপ্তাহে ৩ দিন
Next Article হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
আরো পড়ুন
খুলনা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

By জন্মভূমি ডেস্ক 50 minutes ago
খুলনা

খুলনার ‘জিয়া হল’ রাজনৈতিক প্রতিহিংসায় ধুলিস্যাৎ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?