By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

Last updated: 2026/04/11 at 6:43 PM
জন্মভূমি ডেস্ক 6 minutes ago
Share
SHARE

# সন্ত্রাসীদের বিরুদ্ধে হার্ড লাইনে প্রশাসন
# গ্রেফতার হচ্ছে ক্যাডার, উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র ও বুলেট

জন্মভূমি রিপোর্ট : গত অন্তর্বর্তী সরকারের আমলে খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছিল| নগরী ও জেলার বিভিন্ন স্থানে নানা নামে সন্ত্রাসীরা কার্যক্রম শুরু করে| প্রকাশ্য দিবালোকে খুন, নৃশংসভাবে হত্যা ও জখম, অপহরণসহ নানা অপরাধের মধ্য দিয়ে সন্ত্রাসী ও মাফিয়া চক্রগুলো নিজেদের অবস্থান জানান দেয়| শান্তির শহর খুলনা ‘মৃত্যুপুরী’ নামে পরিচিতি পায়| কিন্তু বিএনপি সরকার গঠনের কয়েক মাসের মধ্যে প্রশাসন ঘুরে দাড়িয়েছে| তারা অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে হার্ড লাইনে অবস্থান করছেন| গত বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সময়ের মধ্যে থানা পুলিশ, ডিবি ও র‌্যাব-৬ এর অভিযানে দুইটি মাফিয়া চক্রের দুই জন ক্যাডার গ্রেফতার হয়েছে| উদ্ধার হয়েছে- আগ্নেয়াস্ত্র ও গুলি| শুক্রবার সন্ধ্যায় পুলিশের আরেক অভিযানে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার হয়েছে| জব্দ হয় একটি মোটর সাইকেল| তবে সন্ত্রাাসীরা পলিয়ে যায়| এর আগে গ্রেফতার হওয়া দুই আসামিকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করার প্রস্তুতি চলছে| শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশের একটি টিম পল্লী মঙ্গল স্কুলের সামনের সড়কে প্যাট্রল ডিউটি করছিলেন| পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭/৮ জন যুবক দৌড়ে পালিয়ে যায়| পালানোর সময় তারা চার রাউণ্ড গুালিভর্তি একটি ৭.৬৫ মি:মি: রেঞ্জের পিস্তল ও একটি নীল-কালো রঙের মো&টর সাইকেল ফেলে যায়| পুলিশ ওগুলো জব্দ করেছে| এ ঘটনায় অজ্ঞাতনমা আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে| ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে থানার (ওসি) মোঃ রফিকুল ইসলাম ˆদনিক জন্মভূমিকে জানিয়েছেন| পুলিশ জানায়, শুক্রবার দুপুর দেড় টার দিকে গ্রেফতার হওয়া দক্ষিণ টুটপাড়া এলাকার বাসিন্দা ফয়সাল খান (৩২) সন্ত্রাসী গোষ্ঠী বি কোম্পানির প্রথম সারির ক্যাডার| তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অভিযোগে লবনচরা, খুলনা সদর ও রূপসা থানাসহ অন্যান্য কয়েকটি জেলায় মোট ২৮ টি মামলা রয়েছে| শুক্রবার দুপুর দেড় টার দিকে লবনচরা থানার মুজাহিদ পাড়া এলাকার গ্রীস জাহিদের বাড়ীতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে সে গ্রেফতার হয়| লবনচরা থানার (ওসি) মোঃ তুহিনুজ্জামান ˆদনিক জন্মভূমিকে বলেন, আসামি ফয়সালের বিরুদ্ধে তার থানাতেই চারটি মামলার ওয়ারেন্ট রয়েছে| তাকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে| আসামিকে রিমাণ্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করার প্রস্তুতি চলছে| কারাগারে থাকা ফয়সাল অপর একটি সন্ত্রাসী চক্র নূর আজিম গ্রুপে ছিলেন| কিন্তু অবৈধ অর্থের ভাগাভাগিসহ বিভিন্ন কারণে নূর আজিমের সাথে তার বিরোধ ঘটে| এরপর থেকে তিনি বি-কোম্পানিতে যুক্ত হয়ে অপরাধজনক কর্মকাণ্ড চালাচ্ছিলেন| তিনি কেএমপি’র তালিকাভুক্ত সন্ত্রাসী| পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা এসব তথ্য জানান| এদিকে, বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাব-৬ এর একটি টিম হরিণটানা থানার ˆকয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী হুমা বাহিনির ক্যাডার মোঃ সুজন সরকার (২৮) কে গ্রেফতার করেছে| পরে তাকে নিয়ে পরিচালিত অভিযানে আড়ংঘাটা থানা এলাকায় তার বসত বাড়ীর সামনে রাখা ইজি বাইকের ছিটের নিচ থেকে একটি দেশি ˆতরি শটগান, একটি ওয়ান শ্যুটোরগান, পাঁচ রাউন্ড শটগানের গুলি ও দু’ রাউণ্ড ৭.৬২ মি:মি: রেঞ্জের গুলি উদ্ধার হয়| তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, অস্ত্র আইনেসহ বিভিন্ন অপরাধের অভিযোগে আরও সাতটি মামলা রয়েছে| সে ওই থানাধীন শলুয়া বাজার ঘোনারদাড়া রোড এলাকার জনৈক মোঃ দুলাল সরকারের ছেলে বলে পুলিশ জানিয়েছে| অড়ংঘাটা থানার (ওসি) শাহজাহান আহমেদ ˆদনিক জন্মভূমিকে বলেন, হুমা গ্রুপের সদস্য সুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে| শনিবার তাকে আদালতে সোপর্দে করা হয়| তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করার প্রস্তুতি চলছে| পুলিশ জানায়, এর আগে গত ৫ এপ্রিল ভোর রাতে কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে গজাল ইমন (২৩) শহরের রায়েরমহল এলাকা হতে গ্রেফতার হয়| তার হেফাজত হতে দুইটি ওয়ান শ্যুটার গান, একটি পিস্তল, ম্যাগজিন ও পাঁচ রাউণ্ড গুলি উদ্ধার হয়| তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইনে, পুলিশের উপর হামলাসহ বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগে মোট আটটি মামলা রয়েছে| এরপর ৭ এপ্রিল বিকেলে বয়রা এলাকার হাজী ফয়েজ উদ্দীন রোড এলাকা হতে মামুন মোল্লা (৩০) এবং লাভলু আহমেদ (৩১) নামে দুই জনকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়| এর আগে গত ৭ মার্চ নগরীর লবনচরা থানার নিজখামার এলাকা হতে তিনটি বিদেশি পিস্তল ও দু’টি রিভলবার এবং ৯৬ রাউন্ড বুলেটসহ সুরাইয়া পারভিন সুমি (৩৭) নামে এক নারী গ্রেফতার হয়| ওই অস্ত্রের চালান তিনি সাতক্ষীরা থেকে খুলনা হয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন| একই দিন সন্ধ্যায় সোনাডাঙ্গা থানাধীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মাদ্রাসা রোডের রাবেয়া ভিলা নামের একটি বাড়ী থেকে কবির এবং মোর্শেদ নামে দুইজন একটি ৭.৬৫ পিস্তল ও ১০ রাউণ্ড গুলিসহ গ্রেফতার হন| তাদের কাছ থেকে নগদ এক লাখ ৭৬ হাজার ৪শ’ টাকা উদ্ধার হয়| ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম এবং সোনাডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়|

জন্মভূমি ডেস্ক April 11, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
Next Article শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 32 seconds ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 6 minutes ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?