
বিজ্ঞপ্তি : অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরামের আয়োজনে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাষ্ট্রীয় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশগ্রহণবৃদ্ধি এবং সেবার মান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ফারজানা ফেরদৌস নিশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। বিশেষ অতিথি ছিলেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। সম্মানিত অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক খান মোতাহার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, রঞ্জিতা চক্রবর্তী, মোঃ আবুল কালাম আজাদ।
স্থানীয় পর্যায়ে সেবার মান ও কমিটিতে নারীর অবস্থান বিষয়ে অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন চঞ্চলা মন্ডল, ফারহানা আফরোজ মনা, আকলিমা খাতুন তুলি, বন্দনা রায়, ভারত ঢালী, পারভীন আক্তার, আফরোজা খানম মিতা, বিথিকা রায়, মাধুরী সরকার, নাসরিন আক্তার, সাহিদা ইসলাম নয়ন প্রমুখ। অপরাজিতা সম্পর্কে ধারণা উপস্থাপন করেন ডুমুরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা। স্বাগত বক্তৃতা করেন রূপান্তর পরিচালিত অপরাজিতা প্রকল্পের এ্যাভোকেসি ও নেটওয়ার্কিং সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন। সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ সরকারের আইন ও বিধিমালা মেনে নারীদের স্ব-স্ব কর্মকান্ডে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।