By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অবরোধে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত বৃদ্ধি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > অবরোধে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত বৃদ্ধি
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

অবরোধে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত বৃদ্ধি

Last updated: 2023/11/23 at 2:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বৃদ্ধি পেয়েছে অবরোধে। ফলে বৃদ্ধি পাচ্ছে কাস্টমসের রাজস্ব আয়।

গত তিন মাসে ভারতে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর ও স্পট ট্যাক্স বাবদ সরকারের ২৬ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৭৩ টাকার রাজস্ব আদায় হয়েছে। এ সময় দুই হাজর ৫২৪ টিডিএম (আটক মামলা) হয়েছে।

জানা গেছে, চেকপোস্ট কাস্টমসের কর্মকর্তাদের সতর্কতায় এবং সাম্প্রতিক কিছু উদ্যোগের কারণে ট্যাক্স আয় বেড়েছে। অবৈধ মালামাল পাচার করার সুযোগ পাচ্ছে না সুযোগসন্ধানীরা। ল্যাগেজ পার্টির অতিরিক্ত পণ্য এনে সরকারের রাজস্ব ফাঁকি বন্ধ হয়েছে অনেকটা। সরকারের ব্যাগেজ রুলস অনুযায়ী অতিরিক্ত পণ্য সঙ্গে আনলে স্পট ট্যাক্স পরিশোধ করার সুবিধা পারছেন যাত্রীরা। বর্তমানে বহিরাগত বা দালালের অবাধ বিচরণ রয়েছে কাস্টমস তল্লাশি কেন্দ্রে। ফলে যাত্রী সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

ঢাকার যাত্রী টুটুল মিয়া বলেন, ‘বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে আসা-যাওয়া অনেকটা সহজ হয়েছে। আগে নানা ভাবে হয়রানি হতে হতো দালালদের হাতে। বর্তমানে বেনাপোল কাস্টমস চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের পর স্বাচ্ছন্ধ্য বোধ করছি আমরা।’

যশোরের যাত্রী আল মামুন বলেন, ‘আমরা ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি ব্যবসা করে থাকি। এলসির আগে অনেক সময় ভারত থেকে পণ্যের নমুনা নিয়ে মার্কেট যাচাইয়ের করতে হয়। আগে নমুনা আনলে নানাভাবে হয়রানির শিকার হতে হতো। বর্তমানে এ সমস্যা আর নেই।’

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, গত তিন মাসে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভ্রমণ কর বাবদ ২৫ কোটি ৭০ লাখ ৬৪ হাজার টাকা ও মালামালের স্পট ট্যাক্স থেকে এক কোটি পাঁচ লাখ ৬৬ হাজার ৭৩ টাকা রাজস্ব আদায় হয়েছে। সে হিসেবে মোট ২৬ কোটি ৭৬ লাখ৩০ হাজার ৭৩ টাকার রাজস্ব আয় হয়েছে। দুই হাজার ৫২৪ ডিএম (আটক মামলা) হয়েছে। আটক করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, থ্রিপিস, কসমেটিক্স পণ্য, কম্বল, প্রেসার কুকার, রাইস কুকার, ওষুধ প্রভৃতি।

এর আগে এত অবৈধ মালামাল ডিএম (আটক) করা হয়নি। বর্তমানে ল্যাগেজ পার্টি যে সব অবৈধ মালামাল পাসপোর্ট যোগে নিয়ে আসেন তার সবই আটক করা হয়। পরে আটক পণ্যের  ট্যাক্স আদায় করে খালাস দেওয়া হয়। বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আব্দুল হাকিম বলেন, ল্যাগেজ পার্টি নামধারী যে সব যাত্রী পাসপোর্টযোগে অবৈধ মালামাল এনে ব্যবসা করত তা নিয়ন্ত্রণ করা হয়েছে। অবৈধ মালামাল আনলেই তা আটক করে ট্যাক্স আদায় করা হচ্ছে। তবে কোনো সাধারণ যাত্রী যাতে হয়রানি ও ভোগান্তির শিকার না হয় সেজন্য কাস্টমস কার্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সবার সম্মিলিত চেষ্টায় যাত্রীসেবা ভালো করার চেষ্টা করছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডেঙ্গুতে মৃত্যু ৮, হাসপাতালে ভর্তি ১১৬২
Next Article যশোরে মাদকসহ ৪জন কারবারি আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

১১ দিনেও নিখোঁজ ব্যবসায়ি সুজনের সন্ধান পায়নি পুলিশ, উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?