By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অবশেষে ভারত ছাড়লেন ট্রুডো
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > অবশেষে ভারত ছাড়লেন ট্রুডো
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

অবশেষে ভারত ছাড়লেন ট্রুডো

Last updated: 2023/09/12 at 5:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দিল্লিতে মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বিদায় জানান ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর | ছবি: টুইটার থেকে নেওয়া

বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টারও বেশি সময় পর অবশেষে ভারত ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জি-টোয়েন্টি সম্মেলন শেষে রোববার সন্ধ্যায় নির্ধারিত সময়ে নয়াদিল্লি ত্যাগ করার কথা থাকলেও কানাডার এই প্রধানমন্ত্রীকে গত দুদিন ভারতে অব্স্থান করতে হয়। পরে কানাডা থেকে প্রয়োজনীয় যন্ত্র নিয়ে এসে বিমান মেরামতের পর মঙ্গলবার নয়াদিল্লি থেকে কানাডার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় রোববার সন্ধ্যায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিমানটি গ্রাউন্ডেড করা হয়েছিল। ভারত ছাড়ার কিছুক্ষণ আগে বিমানের ত্রুটির কারণে তাকে মধ্যদিল্লির হোটেলে ফিরে যেতে হয়।

যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজ বলছে, দ্বিতীয় বিমানটি ইতালি হয়ে আজ দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু পরবর্তীতে সেটি যুক্তরাজ্যে মোড় নেয়। দ্বিতীয় বিমানটির যুক্তরাজ্যে মোড় নেওয়ার বিষয়ে কোনও তথ্য জানা যায়নি।

• আরও পড়ুন: ভারতে আটকা কানাডার প্রধানমন্ত্রী

সৌভাগ্যবশত জাস্টিন ট্রুডোর জন্য নির্ধারিত প্রথম বিমানের যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে এবং এখন তিনি বাড়ির পথে রয়েছেন। ট্রুডোর কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, বিমানটির প্রযুক্তিগত সমস্যার সমাধান করা হয়েছে। বিমানটিকে উড্ডয়নের ছাড়পত্র দেওয়া হয়েছে…।’

দিল্লিতে মঙ্গলবার তাকে বিদায় জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাজীব চন্দ্রশেখর বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত সরকারের আমার সহকর্মীদের পক্ষ থেকে আমি আজ বিমানবন্দরে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বিদায় জানিয়েছি।’

এক্সে ভারতের এই মন্ত্রী জি-২০ শীর্ষ সম্মেলনে উপস্থিতির জন্য জাস্টিন ট্রুডো ও তার সফরসঙ্গীদের ধন্যবাদ জানান এবং নিরাপদে দেশে পৌঁছানোর প্রত্যাশা করেন।

তবে কানাডার প্রধানমন্ত্রীর বিমানে কী ধরনের যান্ত্রিক ত্রুটি ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়। সোমবার ট্রুডোর কার্যালয় কেবল বিমানের ‘যান্ত্রিক ত্রুটি রাতারাতি সমাধান করা সম্ভব নয়’ বলে এক বিবৃতিতে জানিয়েছিল।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ছেলের কিস্তির টাকা না পেয়ে বৃদ্ধ বাবার ভ্যান কেড়ে নিল এনজিওকর্মী
Next Article পাকিস্তানে ৬ ফুটবলারকে অপহরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?