By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াল আ.লীগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াল আ.লীগ
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াল আ.লীগ

Last updated: 2023/08/08 at 11:51 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে দলটির নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

শুক্রবার রাত ১১টার দিকে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা দেবেন।

তিনি বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ওয়ার্ড কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত মহা-সমাবেশ থেকে শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি। পাল্টা কর্মসূচি হিসেবে রাজধানীর প্রবেশমুখগুলোতে শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ।

দুই দলের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে রাতে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে একটি বার্তা পাঠানো হয়, সেখানে দুই দলকেই অবস্থান কর্মসূচির অনুমতি না দেওয়ার বিষয়টি জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, শনিবার (২৯ জুলাই) বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানীর ঢাকার সব প্রবেশমুখে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। রাজনৈতিক দলগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে এই অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি নেয়নি। আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় আগামীকালের সব রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো না।

দ্বিধায় বিএনপিসহ বিরোধীদলগুলোও

এদিকে ডিএমপির এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে অবস্থান কর্মসূচি পালন নিয়ে দ্বিধায় রয়েছে বিএনপিসহ বিরোধী দলগুলো।

শুক্রবার রাতে দলটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেহেতু অনেক রাতে ডিএমপির থেকে এ নির্দেশনা এসেছে তাই এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। শনিবার (২৯ জুলাই) কর্মসূচি পালন করা কিংবা না করার সিদ্ধান্ত হবে।

শনিবার অবস্থান কর্মসূচি পালন গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এখন কোনো সিদ্ধান্ত নেইনি আমরা। আগামীকাল সকালে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুবি পুকুরে পোনামাছ অবমুক্তকরণ
Next Article ফুলতলায় সার ও বীজ মনিটরিং কমিটির জরুরি সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দক্ষিণাঞ্চলে লবণাক্ততার বিপদ!

By Correspondent 2 hours ago
বরিশাল

দশমিনায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?