By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অবৈধ পণ্য বহনের দায়ে ভোমরায় ৩টি ট্রাক জব্দ, এক চালক আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > অবৈধ পণ্য বহনের দায়ে ভোমরায় ৩টি ট্রাক জব্দ, এক চালক আটক
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

অবৈধ পণ্য বহনের দায়ে ভোমরায় ৩টি ট্রাক জব্দ, এক চালক আটক

Last updated: 2025/02/16 at 2:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : রপ্তানি পণ্য খালাস করে ভারত থেকে দেশে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় বাংলাদেশী ৩টি ট্রাকে তল­াশি করে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোষ্ট এলাকা থেকে এই ট্রাক তিনটি আটক করা হয়। এ সময় আটক করা হয় একজন ট্রাক চালককে।
পরে ভোমরা আইসিপিতে দায়িত্বরত বিজিবি সদস্যরা ট্রাক তিনটিতে তল­াশী চালিয়ে ভারতীয় ৫৯ পিস শাড়ি, ২০ পিস থ্রি-পিস, ২টি বোরকা ও ৩টি কম্বল উদ্ধার করে। এ সময় একজন ট্রাক চালককে আটকসহ ৩টি বাংলাদেশী ট্রাক জব্দ করা হয়।
আটক ট্রাক চালকের নাম মোঃ মিলন ফকির (৪৫)। তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গোন্দারদিয়া গ্রামের মোঃ লোকমান ফকিরের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে আগমনকারী কয়েকটি খালী ট্রাকে চোরাচালানী মালামাল বহন করা হবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভোমরা আইসিপি’র বিজিবি চেকপোষ্ট এলাকায় নায়েব সুবেদার মোঃ সুলতান মাহমুদ এর নেতৃত্বে দায়িত্বরত বিজিবি সদস্যগণ অবস্থান গ্রহণ করে। রপ্তানী মালামাল ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে খালাস করে বেলা সাড়ে ৯টার দিকে ৩টি খালী ট্রাক ভোমরা চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে ঢোকার সময় সেখানে অবস্থানরত বিজিবির টহল সদস্যরা ৩টি ট্রাক তল­াশীর জন্য থামালে ২টি ট্রাকের চালক ও হেলপার গাড়ি থেকে পালিয়ে যায়।
এ সমযয় চালক মোঃ মিলন ফকির তার গাড়িতে অবস্থান করায় (ঢাকা মেট্রো-ট-১৬-৩৭৮৪) নম্বর ট্রাকসহ তাকে আটক করা হয়। আটক অপর দু’টি ট্রাকের নম্বর হলো, যশোর-ট-১১-০২৯৭ ও যশোর-ট-১১-১৭২৩। পরে ৩টি ট্রাক তল­াশী করে ভারতীয় ৫৯টি শাড়ি, ২০টি থ্রি-পিস, ২টি বোরকা এবং ৩টি কম্বল উদ্ধার করে বিজিবি সদস্যরা। তিনটি ট্রাকসহ উদ্ধারকৃত মালামালের মূল্য দুই কোটি আটাশ লক্ষ উনসত্তর হাজার টাকা।
বিজিবি সূত্র আরো জানায়, উক্ত অভিযানে পলাতক ৫ জন আসামি যথাক্রমে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের কুলুপাড়া গ্রামের মোঃ রাব্বি ইসলাম (২৩), গাজীপুর গ্রামের আব্দুল গনির ছেলে মোঃ ওমর ফারুক (২২), মোল­াপাড়া গ্রামের জিহাদ আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৫)। খুলনার ফুলতলা থানার দামুড়দা গ্রামের মৃত খালেদ গাজীর ছেলে মোঃ বিল­াল হোসেন (৩৫) এবং যশোর সদর উপজেলার বিলপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল রানা (৪০) এর নামে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত শুক্রবার রাত সাড়ে ১০টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করার পর আটককৃত মালামাল, ট্রাক ও আসামিসহ থানায় সোপর্দ করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোদির ব্যঙ্গচিত্র ছাপার পর মিডিয়া গ্রুপের ওয়েবসাইট ব্লকড
Next Article পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন: প্রধান উপদেষ্টা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করা হবে : এনবিআর চেয়ারম্যান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?