By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অব্যবহৃত মোবাইল ইন্টারনেট ডাটা ব্যবহার করা যাবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > অব্যবহৃত মোবাইল ইন্টারনেট ডাটা ব্যবহার করা যাবে
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অব্যবহৃত মোবাইল ইন্টারনেট ডাটা ব্যবহার করা যাবে

Last updated: 2024/01/10 at 4:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মোবাইল ফোনে অব্যবহৃত ইন্টারনেট ডাটা পুনরায় ব্যবহার করা যাবে। নতুন প্যাকেজ কিনলে আগের প্যাকেজের অব্যবহৃত ডাটা যোগ হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে এই তথ্য জানা গেছে। শিগগিরই ডাটা ব্যবহারের এই নিয়ম চালু হচ্ছে।

মেয়াদ শেষ হয়ে ডাটা ফেরত না পাওয়ায় গ্রাহকেরা দীর্ঘ দিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন।

সম্প্রতি বিটিআরসি ‘মোবাইল ফোন অপারেটরদের ডাটা ও ডাটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা-২০২৩’ সংশোধন করে অব্যবহৃত ডাটা যোগ হওয়ার নির্ধারিত সীমার নিয়মটি পুরোপুরি তুলে দেয়।

এর আগে গত বছরের ১৫ অক্টোবর থেকে ডাটা ক্যারি ফরোয়ার্ডের নির্দেশিকা প্রকাশ হয়। নতুন নির্দেশিকায় বলা হয়, মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ কিনলে ডাটা ক্যারি ফরওয়ার্ড হবে। একই ভলিউমের ৭ বা ৩০ দিন মেয়াদের প্যাকেজ ব্যবহার করার ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার আগেই গ্রাহক ওই প্যাকেজ আবার ক্রয় করলে ডাটা ক্যারি ফরওয়ার্ড হবে। ক্যারি ফরওয়ার্ড করা যাবে সর্বোচ্চ ৫০ জিবি ডাটা পর্যন্ত।

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান গণমাধ্যমকে জানান, গ্রাহক স্বার্থের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। আগে ৫০ জিবি পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যেতো। এখন যেকোনো পরিমাণ ডাটা অব্যবহৃত থাকলে, তা পুরোটাই ক্যারি ফরওয়ার্ড পাবেন গ্রাহক। গ্রাহক স্বার্থের বিষয়টি আমরা গুরুত্বে সঙ্গে দেখি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে

বিটিআরসির তথ্যানুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে দেশে মোবাইল সিমের গ্রাহক সংখ্যা ১৯ কোটি ৩৬ লাখে পৌঁছেছে। বর্তমানে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে চারটি মোবাইল কোম্পানি। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ২১ লাখ ৪০ হাজার, রবির ৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার, বাংলালিংকের ৪ কোটি ৩৩ লাখ ৮০ হাজার এবং টেলিটকের গ্রাহক ৬৪ লাখ ৬০ হাজার।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অনুমোদন পেলো ব্রি উদ্ভাবিত দুইজাতের নতুন ধান
Next Article হাড়কাঁপানো শীতে কাপছে চুয়াডাঙ্গা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 6 hours ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 6 hours ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল সরকার

By Nayon Islam 7 hours ago
অর্থনীতিজাতীয়

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

By Nayon Islam 7 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?