নওয়াপাড়া অফিস : অভয়নগর উপজেলার পাথালিয়া গ্রামে গত মঙ্গলবার সকালে জমিজমা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন ওই গ্রামের ম্ােন্তাজ আলী জমদ্দারের ছোট ছেলে মশিয়ার রহমান(৩৫), ছেলের স্ত্রী ঝুমু বেগম(৩০) ও বড় ছেলের মেয়ে মন্নি খাতুন(১৮) এর মধ্যে মশিয়ার রহমানের অবস্থা গুরুতর তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন। এঘটনায় মোন্তাজ আলী জমাদ্দার বাদি হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের মোন্তাজ আলী জমাদ্দার ও তার অপর দুইভাই মোবারক জমাদ্দার ও মালেক জমাদ্দার এর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছে। ঘটনার দিন সকাল বেলায় মোন্তাজ আলীর ছোট ছেলে মশিয়ার রহমান নগদ টাকা নিয়ে বাড়ি থেকে বাগেরহাটে শসা কেনার জন্য যাচ্ছিলেন। এ সময়ে কোনো উস্কানি ছাড়া প্রতিপক্ষ মোবারক জমাদ্দারের বড় ছেলে জামসেদ জমাদ্দার (৩৫) ছোট ছেলে আইয়ূব জমাদ্দার(৩২) ও মালেক জমাদ্দারের ছেলে মাকসুদ জমাদ্দার(৩৮) মিলে হামলা চালায়। আইয়ূব জমাদ্দার রামদা দিয়ে মশিয়ার রহমানের পিঠে কোপ দেয়। অন্যরা লাঠিসোটা দিয়ে মশিয়ার রহমানকে মারধর করতে থাকে এবং মশিয়ার রহমানের কাছে থাকা নগদ তিন লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় চিৎকার চেচামেচি শুনে মশিয়ার রহমানের স্ত্রী ও তার ভাইয়ের মেয়ে এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পরের দিন বৃহস্পতিবার মোন্তাজ জমাদ্দার বাদি হয়ে থানায় অভিযোগ করেছেন। থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, লিখিত অভিযোগ আমাদের হাতে পৌঁছায়নি। অভিযোগ পেলে তা আমলে নিয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত