By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অভয়নগরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > অভয়নগরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

অভয়নগরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

Last updated: 2024/09/02 at 9:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

নওয়াপাড়া অফিস : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আল মদিনা হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক কমপ্লেক্সে ভুল চিকিৎসায় একজন নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ক্লিনিক মালিক কোন পর্যায়ের ডাক্তার না হয়েও অপারেশনের পর জরুরী রোগীকে তিনি চিকিৎসা দিয়েছিলেন। বৃহস্পতিবার রাত ৯টায় প্রসুতিকে সিজারিয়ানের পর সুস্থ্য বাচ্চা ভুমিষ্ট হয়। শুক্রবার সকাল ৬ টায় ওই বাচ্চার মৃত্যু হয়।
এ ঘটনায় প্রসুতির পক্ষে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মৃত ওই নজাতকের মায়ের নাম নাসরিন আক্তার পাখি (৩০)। তিনি মনিরাপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ানের শুভোলকাঠি গ্রামের প্রবাসী লিটন হোসেনের স্ত্রী।

লিটন হোসেনের বোন জেসমিন আক্তার জানান, গত বৃহস্পতিবার(২৯/৯/২৪) সন্ধ্যায় প্রসাব বেদনা উঠলে তার ভাবি নাসরিন আক্তারকে নওয়াপাড়ার ওই হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর রোগাীকে হাসপাতালের মালিক নাজমুল হোসেন নিজে আলট্রাসনোগ্রাফি করেন। তিনি কোন সময় না দিয়েই একজন ডাক্তার ডেকে আনেন। ডা. ও নাজমুল হোসেন রোগীকে নিয়ে অপরেশন থিয়েটারে ঢোকেন রাত নয় টায় একজন ছেলে বাচ্চাকে বের করে এনে তার কোলে তুলে দেওয়া হয়। বাচ্চার ওজন ছিলো সাড়ে তিন কেজি। তার কোলে এসে বাচ্চা খুব কান্নাকাটি করতে থাকে। এ সময় নাজমুল হোসেন একটি গুড়ো দুধ কেনার স্লিপ ধরিয়ে দেয়। সাথে সাথে দুধ কিনে বাচ্চাকে খাওয়ানো হয়। এ সময় একটু শ^াস কষ্ট দেখা দিলে বাচ্চাকে অক্সিজেন দেওয়া হয়। অক্সিজেন দেওয়া কালিন বাচ্চার পা কালো বর্ণ ধারন করছে কিনা তা খোঁজ নেওয়া হচ্ছিলো। সকাল ৫ টায় বাচ্চা বলবদ হলে নাজমুল দইটি ইনজেকশন ও ট্যাবলেট কেনার প্রেসক্রিপশন দেয়। দোকান থেকে ওই প্রেসক্রিপশনের ইনজেকশন ও ওষুদ কেনা হয়। একজন নার্স বাচ্চার দুই উরুতে দুইটি ইনজেকশন দেন ও একটি ট্যাবলেটের অর্ধেক গুলে খাওয়ান। সাথে সাথে বাচ্চা নিস্তেজ হয়ে পড়ে। তখন ক্লিনিক মালিক একটি এ্যামবুলেন্স ডেকে রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠিয়ে দেন। শিরোমনি বাজারে পৌছালে বাচ্চার মৃত্যু হয়।
এ ঘটনায় তিনি বাদি হয়ে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যপারে জানতে চাইলে হাসপাতালের মালিক নাজমুল হুদা সবকিছু অস্বীকার করেন। এ সময় রোগীর লোকজন প্রতিবাদ করলে তিনি এ প্রতিনিধির কাছে চুপ হয়ে যান।
যশোর জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, এ ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে তদন্ত করার নির্দেশ দিয়েছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বদরুজ্জামান বলেন, অভিযোগ পত্রে একটু জটিলতা থাকায় তদন্ত কমিটি করিনি। আগামী কাল তদন্ত কমিটি করে দ্রুত প্রতিবেদন পাঠানো হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে পেট্রোল পাম্পে ডিজিটাল মিটারে তেল বিক্রিতে লুকোচুরি : ৩টি মেশিন সিলগালা
Next Article কপিলমুনিতে মাছ লুঠপাট ও বাসা পুড়িয়ে দেওয়ার অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন, বাজার মূল্য ৮শ কোটি টাকা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 14 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?