By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: অভয়নগরে রাশেদ হত্যার মূল হোতা গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > অভয়নগরে রাশেদ হত্যার মূল হোতা গ্রেফতার
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

অভয়নগরে রাশেদ হত্যার মূল হোতা গ্রেফতার

Last updated: 2023/07/09 at 5:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

নওয়াপাড়া অফিস : অভয়নগরে ইজিবাইক ড্রাইভার রাশেদ উদ্দিন হত্যর মূল হোতা মাঃ আব্দুস সালাম (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে মনিরামপুর থেকে গ্রেফতার করা হয়। সে যশোর সদরের বিরামপুর গ্রামের খোরশেদ আলম এর ছেলে। তাকে গ্রেফতারের পর মামলার তদন্তকারী সংস্থা পিবিআ কে হস্তান্তর করা হয়।
র‌্যাব-৬, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে যশোর জেলার ঝিকরগাছা থানা এলাকার জসীম উদ্দিন এর ছেলে রাশেদ উদ্দিন(২৫) তার নিজস্ব ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সে প্রতিদিনের ন্যায় গত ০২ মার্চ ২০২৩ তারিখ সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরের দিন ০৩ মার্চ ২০২৩ তারিখ সকালে অভয়নগর ধোপাদী গ্রামের আজিবর রহমানের ঘের থেকে গলায় রশি পেচানো অবস্থায় ভিকটিমের মৃতদেহ পাওয়া যায়। এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত ক্লুলেস হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরুকরে এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত হত্যায় জড়িত আসামীর নাম ঠিকানা ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। গত ০৫ মার্চ ২০২৩ তারিখ র‌্যাব-৬, যশোর. আভিযান চালিয়ে উক্ত আসামী মাগুরা জেলার শালিকা উপজেলার একিন মোল্যার ছেলে বেলাল হোসেন (৪২ কে গ্রেফতার করে। এবং তার হেফাজত হতে ভিকটিমের ইজিবাইকটি উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। সে তার জবান বন্দিতে অত্র মামলার ঘটনায় মূল হোতা আব্দুস সালাম (২৫) ও অন্যান্য আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় ০৯/০৭/২০২২ তারিখ সময় রাত সাড়ে ১২টায় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আব্দুস সালামকে গেফতার করে। আাটক আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যা কান্ড ও ইজিবাইক চুরির ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে। সে আরো স্বীকার করে যে , অত্র মামলার আটককৃত আসামী মোঃ বেল্লাল হোসেন সহ আরো কয়েকজন মিলে বিভন্ন সময় যশোর জেলা সহ বিভিন্ন জেলায় ইজিবাইক চুরি করে বিক্রয় করে থাকে।
তার বিরুদ্ধেআইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই যশোরের নিকট হস্থান্তর করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভেড়ামারায় পাট চাষে সচ্ছলতার স্বপ্ন দেখছে কৃষকরা
Next Article ভারী বর্ষণে পাকিস্তানে নিহত অন্তত ৭৬
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 10 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 10 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?