By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: অভাব-অনটন দূর হচ্ছে না সুন্দরবনের জেলেদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > অভাব-অনটন দূর হচ্ছে না সুন্দরবনের জেলেদের
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

অভাব-অনটন দূর হচ্ছে না সুন্দরবনের জেলেদের

Last updated: 2025/04/19 at 9:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : ‘সেই ছোটকাল থেকে সুন্দরবনের নদী-খালে মাছ ধরতিছি। সত্তর বছরের বেশি বয়স হয়ে গেল, এখনো সেই মাছ ধরেই যাচ্ছি। কিন্তু সংসারের অভাব-অনটন দূর করতি পারলাম না! খায়ে, না খায়ে আমার জীবনডা কাইটা গেল! এহন ভাবছি ছাওয়ালগের কথা। আগের মতো সুন্দরবনে আর মাছও পাওয়া যায় না। আমার জীবন তো কাটে গেল, ছাওয়ালগের কী হবে?’
সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সামনে শাকবাড়ীয়া নদীর পাড়ে ডিঙ্গি নৌকার ওপর বসে কয়রা সদর ইউনিয়নের ৪ নম্বর কয়রা গ্রামের সত্তরোর্ধ্ব জেলে হযরত আলী সানা হতাশার সুরে এসব কথাই বলছিলেন। শুধু হযরত আলীই নন, তার মতো সুন্দরবনের ওপর নির্ভরশীল অন্য জেলেদের সংসারের হালচালও প্রায় একই রকম।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ তিন মাস মাছ ধরা বন্ধ থাকার পর গত ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের নদী-খালে মাছ ধরার অনুমতি দিয়েছে বন বিভাগ। কিন্তু আগে যেখানে একেক জন জেলে একটি পাশ পারমিট (বিএলসি) নিয়ে পুরো খুলনা রেঞ্জের প্রতিটি নদী-খালে মাছ ধরতে পারতেন, সেখানে এখন থেকে কোনো জেলে একটির বেশি খালে মাছ ধরতে পারবেন না। এতে চরম হতাশ হয়ে পড়েছেন সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলার জেলেরা।
কয়রা উপজেলার সুন্দরবন বন বিভাগের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন সূত্র জানায়, সুন্দরবনের খুলনা রেঞ্জে ছোট-বড় মিলিয়ে তিন শতাধিক নদী-খাল রয়েছে। কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের অধীন সুন্দরবনের নদী-খালে মাছ ধরার জন্য ৯৪২ জন জেলের অনুমোদন রয়েছে। এদের মধ্যে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৬৭৫ জন জেলে বনে প্রবেশের পাশ পারমিট সংগ্রহ করেছেন। পাশ পারমিটপ্রাপ্ত জেলেদের মধ্যে ৪৫০ জন মাছ ও ২২৫ জন জেলে কাঁকড়া সংগ্রহের জন্য পাশ নিয়েছেন। বৈধভাবে এক একটি পাশ পারমিটের মাধ্যমে সর্বোচ্চ দুই জন জেলে সুন্দরবনে মাছ ধরতে যেতে পারবেন। সংখ্যানুপাতে এক একটি নদী-খালে ছয় জন করে জেলের মাছ ধরার অনুমতি রয়েছে।
সূত্র জানায়, এক সপ্তাহের জন্য সুন্দরবনে মাছ ধরার জন্য একজন জেলের প্রবেশ ফি ১৫ টাকা ও কাঁকড়া ধরার জন্য প্রবেশ ফি ১২ টাকা। এর ওপর রয়েছে ১৫ শতাংশ ভ্যাট। এছাড়া প্রতি কেজি ইলিশ ও ভেটকি মাছ ধরার জন্য ২৪ টাকা, বাগদা ও গলদা চিংড়ি ৫০ টাকা, সাদা মাছ ৬ টাকা ৪০ পয়সা ও গুঁড়া চিংড়ি ৫ টাকা করে দিতে হয়।

কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর কয়রা গ্রামের নজরুল সানা, মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী গ্রামের জেলে লুত্ফর মোল্লা, মোবারক গাজী ও সালাম সরদার বলেন, আগে একেক জন জেলে সুন্দরবন বন বিভাগের খুলনা রেঞ্জের অধীনের পাশ পারমিট নিয়ে সারা রেঞ্জের সবগুলো নদী-খালে মাছ ধরতে পারতেন। আবার মাছ ধরার জন্য সময় দেওয়া হতো ১৫ দিন। কিন্তু চলতি মৌসুম থেকে জেলেরা একটির বেশি নদী বা খালে মাছ ধরতে পারবেন না। তারা বলেন, আগে জেলেরা একেক বার ১৫-২০ কেজি করে মাছ ধরতে পারত। এখন ৪-৫ কেজির বেশি মাছ পাওয়া যায় না। আবার মাছ ধরার সময় কমিয়ে এক সপ্তাহ করা হয়েছে। এতে আমাদের মরে যাওয়া ছাড়া উপায় নেই। তারা ক্ষোভের সঙ্গে বলেন, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাস মাছের ভরা মৌসুম। সেই সময় সুন্দরবনের নদনদীতে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। আবার অভয়ারণ্য এলাকায় মাছ ধরা যায় না। এমনিতেই তিন মাস বেকার থাকতে হয়। তার ওপর একটি খালে দুই-তিন কেজির বেশি মাছ পাওয়া যায় না।
রফিকুল নামে একজন জেলে বলেন, ‘গাঙে আগে বড় বড় মাছ ছিল। এখন সে ধরনের মাছ আর নেই। ফলে আমরা জেলেরা অশান্তিতে আছি।’ গনি মিয়া নামে আরেক জন জেলে বলেন, ‘মাছ থাকবে কি করে? খাটা পাটা, বেহেন্দি আর নেট জালে পড়ে ছোট ছোট পোনা সব মরে যায়। ফলে মাছ আর বড় হতি পারে না।’
কয়রা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লুত্ফর রহমান বলেন, ‘সুন্দরবন বন বিভাগের নতুন সিস্টেমে জেলেদের দুর্ভোগ আরো বেড়েছে। আগে জেলেরা দুবেলা ভাত খেতে পারত, এখন তাও আর জুটবে না।’
সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বন কর্মকর্তা এই প্রতিবেদককে ‌বলেন, সুন্দরবনের মত্স্যসম্পদ টিকিয়ে রাখার জন্যই বন বিভাগের পক্ষ থেকে মাছ ধরার ওপর একটু কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে এতে জেলেদের খুব একটা ক্ষতি হবে না। এদিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন, বনজীবীরা বড় বিপাকে জীবন যাপন করছে। চার শ্রেণীর অসাধ ু জেলেরা সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করছে আবার এক শ্রেণীর জেলেরা অভয়ারণ্য এলাকায় ঢুকে মাছ শিকার করছে, যার কারণে সাধারণ নিরীহ ‌জেলেরা পড়েছে মহা বিপদে সুন্দরবনের বনরক্ষীরা সুন্দরবনের সম্পদ রক্ষার জন্য বিরতিহীন ভাবে সাতক্ষীরা সাতক্ষীরা রেঞ্জার এলাকায় টহল জোরদার করেছে সে কারণে সাধারণ জেলেদেরও সুন্দরবনে মাছ কাকড়া আহরণ করতে ঝুঁকিতে পড়েছে, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন কৈখালী শৈলখালী ভেটখালী কারেন্সিয়া গোলা খালি ট্যাংরাখালি পার্শেখালি মীর গান যতীন্দ্রনগর ছোট ভেটখালী চুনকুড়ি হেতালখালী ধমঘাট শিঙ্গল তলী হরিনগর কুলতলী মথুরাপুর দক্ষিণ কদমতলা পূর্ব কালিনগর মৌখালী মুন্সিগঞ্জ পানখালি দাতি না খালি কলবাড়ি পড়া কাটলা বুড়ি গোয়ালিনী দুর্গা বাটি বড় কুপট নাওয়াবে কি বিড়ালক্ষী ঝাপালি প্রতাপনগর গড়কুমারপুর পাখিমারা পাতাখালি পশ্চিম পাতাখালি চন্ডিপুর খুঁটিকাটা গাবুরা নাপিতখালী লেবু বুনিয়া গাগড়া।মার পার্সেমারি ডুমুরিয়া সরা চাঁদ নিমু খা জ্বরসিং আংটি হারা ঘড়ি লাল বেত কাশি কাশিয়াবাদ এই সমস্ত গ্রামের বনজীবীদের দিন কাটছে খুব কষ্টে কিছু অসাধু বনজীবীদের কারণে হাজার হাজার বোনজীবীরা সুন্দরবনে মাছ কাঁকড়া আহরণ করতে তাদেরকে বিঘ্ন ঘটছে এই সমস্ত অসহায় হাজার হাজার জেলেরা ও আসাদু জলেদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে দাবী জানিয়েছে বন বিভাগের কাছে,,

সিনিয়র করেস্পন্ডেন্ট April 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শ্যামনগরে মাদকদ্রব্যসহ তিন জন গ্রেপ্তার
Next Article সাতক্ষীরাসহ খুলনার পাঁচ জেলায় এক কেজি ধানও পায়নি খাদ্য বিভাগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?