By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অভিজ্ঞতা নিতে ৪ দেশের সিইসি-ইসির সঙ্গে বৈঠক ইসির
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > অভিজ্ঞতা নিতে ৪ দেশের সিইসি-ইসির সঙ্গে বৈঠক ইসির
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অভিজ্ঞতা নিতে ৪ দেশের সিইসি-ইসির সঙ্গে বৈঠক ইসির

Last updated: 2023/10/30 at 2:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী অভিজ্ঞতা নিতে চার দেশের সাবেক সিইসি ও ইসির সঙ্গে বৈঠক করেছেন কাজী হাবিবুল আউয়াল কমিশন। দেশগুলো হলো- ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন ভবনে এ মতবিনিময় বৈঠক হয়।

বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, আমরা রবিবার (২৯ অক্টোবর) নির্বাচন ভবনে ইলেকশন মনিটরিং ফোরাম (ইএমএফ) নামে একটি সংগঠনের সঙ্গে বৈঠক করেছি। এ বৈঠকে আমাদের চার প্রতিবেশী দেশের সাবেক সিইসি ও ইসির সঙ্গে নির্বাচনী অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছি। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর ইসি সচিব বলেন, ইলেকশন মনিটরিং ফোরামের ব্যানারে পাঁচজন বিদেশি মেহমানসহ একটি প্রতিনিধিদল কমিশনের কাছে আগেই সময় চেয়েছিল। তাদের চাহিদামত বেলা ১১টা থেকে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, প্রতিনিধিদলে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নেপালের একজন সাবেক নির্বাচন কমিশনারসহ মালদ্বীপ, শ্রীলঙ্কার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। তাদের দেশে নির্বাচন পদ্ধতি কীভাবে কাজ করে, আমাদের নির্বাচন কমিশন কীভাবে কাজ করে সেটাই মূলত তথ্যের আদান-প্রদান হয়েছে।

মো. জাহাংগীর আলম বলেন, উনারা কিছু প্রশ্নের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন সম্পর্কিত বিষয় জানতে চেয়েছিলেন। এটা বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনার তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল, যে তাদের দেশগুলোতে কীভাবে নির্বাচন ব্যবস্থা চালু আছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইএমএফ কোনো নিবন্ধিত সংগঠন নয়। যেহেতু বিদেশি মেহমানসহ আসছেন, সেখানে সাবেক দুজন প্রধান নির্বাচন কমিশনার, একজন নির্বাচন কমিশনার রয়েছেন, এজন্য কমিশন সৌজন্য সাক্ষাৎ করেছে।

তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছে কি না- এমন প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, অবশ্যই। সংবিধানের বিধান অনুযায়ী মেয়াদপূর্তির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সব কার্যক্রম শেষ করছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় আহত ২
Next Article সামান্য বেড়েছে পুঁজিবাজারের সূচক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলবাসীর কল্যাণে নতুন সরকারের দায়িত্ব

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 20 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

By Tanvir 20 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ পাস, আলোচনায় ঝুলে গেল ৩টি

By Tanvir 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?