By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অভ্যুত্থানে সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে: ড.ইউনূস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > অভ্যুত্থানে সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে: ড.ইউনূস
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অভ্যুত্থানে সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে: ড.ইউনূস

Last updated: 2024/12/01 at 3:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র অভ্যুত্থানে সিপিডির গবেষণা এবং জনসচেতনামূলক কার্যক্রমে অমূল্য অবদান রেখেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সিপিডির ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি সেমিনারে শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “সিপিডির ৩০ বছর পূর্তি উপলক্ষে আমি অত্যন্ত আনন্দিত। সিপিডির প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি হিসেবে আমি তাদের সকল সদস্যকে অভিনন্দন জানাই, বিশেষত সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমার শিক্ষক অধ্যাপক রেহমান সোবহানকে। ৩০ বছরের এই দীর্ঘ যাত্রায় সিপিডি একটি সুপরিচিত থিঙ্কট্যাঙ্ক হিসেবে দেশে ও বিদেশে তার স্থান করেছে। সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে।”
তিনি আরও বলেন, “আমার সারাজীবন সংগ্রামের মূল লক্ষ্য ছিল দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণ। সিপিডি এর কার্যক্রমে আমি সবসময় আমার এই লক্ষ্যগুলোর প্রতিফলন দেখেছি। তারা নিয়মিত নীতি সংলাপ আয়োজন করে, যেখানে আমি অনেক ক্ষেত্রেই উপস্থিত থেকেছি। এসব সংলাপে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সহযোগিতা এবং সংগ্রামের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।”
ড. ইউনূস সিপিডির ভূমিকার প্রশংসা করে বলেন, “৩০ বছরের পথচলায় সিপিডি একটি নির্ভরযোগ্য ও নির্ভীক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করেছে। তারা গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক এবং জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সবসময় সচেষ্ট থেকেছে। সাম্প্রতিক ছাত্র অভ্যুত্থানে সিপিডির গবেষণা এবং জনসচেতনামূলক কার্যক্রম অনস্বীকার্য ভূমিকা রেখেছে।”
তিনি বলেন, “বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। আমি আশা করি, সিপিডি অতীতের মতো বর্তমান এবং ভবিষ্যতেও বুদ্ধিদীপ্ত অবদান রাখতে থাকবে এবং দেশের কল্যাণে আরও কার্যকরী ভূমিকা পালন করবে। আমি তাদের আরও সাফল্য এবং অবদান কামনা করি।”
এই সেমিনারে সিপিডির ৩০ বছর পূর্তির অর্জন এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়, এবং উপস্থিত সকলে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য উৎসাহিত হন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোল্লাহাটে ঠিকাদারের টাকা আত্মসাতের অভিযোগ
Next Article ফকিরহাট কাজি আজহার আলি কলেজে স্মরণসভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 9 hours ago
জাতীয়

আবু সাঈদ হত্যা মামলার রায়: ৩০ আসামির কার কী সাজা

By Tanvir 9 hours ago
জাতীয়

পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফুয়েল পাস

By Tanvir 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?