By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অর্থনৈতিক খাতের সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক : অর্থ উপদেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > অর্থনৈতিক খাতের সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক : অর্থ উপদেষ্টা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অর্থনৈতিক খাতের সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক : অর্থ উপদেষ্টা

Last updated: 2024/09/17 at 2:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক খাতের সংস্কার এবং জাতীয় বাজেটে সহায়তা করবে। তবে সবকিছুই যাতে সহজ এবং বাস্তবায়নযোগ্য হয়, বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে এমনটাই আলোচনা হয়েছে।’

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বঠক অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কান্ট্রি ডিরেক্টর ম্যাথিও ভারজিসসহ সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের একটি বড় দাতাগোষ্ঠী। তাদের সঙ্গে ঋণ সহায়তা নিয়ে যে আলোচনা হয়েছে, তারমধ্যে তারা এ বছর কিছু ঋণ ছাড় দিবে, বাকিটা আগামী বছর।’

ব্যাংকের তারল্য সংকট উত্তোরণের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান সাবেক এই গভর্নর। তিনি বলেন, ‘এই ব্যাপারে ইতিবাচক তারা। তবে বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আরও আলোচনা হবে।’

ঋণ সহায়তায় নির্দিষ্ট কোনও শর্ত না দিলেও তা যাতে বাস্তবায়নযোগ্য হয়, তা নিয়ে এই উন্নয়ন সংস্থাটির সঙ্গে আলোচনা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

এদিকে, অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে ৭৫০ মিলিয়ন ডলার এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোন হওয়ার কথা রয়েছে।

তবে ঋণ পেতে তিনটি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বেসরকারি খাতে অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা, নতুন গঠিত টাস্তফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 17, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবির ৭ দিনের রিমান্ডে
Next Article রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেলো গণসংহতি আন্দোলন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 9 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?