By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অর্থের সংস্থান না থাকলেও বড় বাজেটের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > অর্থের সংস্থান না থাকলেও বড় বাজেটের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অর্থের সংস্থান না থাকলেও বড় বাজেটের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার

Last updated: 2025/01/19 at 8:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক: আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ শুরু করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে আগামী অর্থবছরের জন্য ৮ লাখ ৪৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আকার কমানো হলেও আসন্ন বাজেটের ব্যাপ্তি ৮ লাখ কোটি টাকার নিচে নামবে না বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর আগে চলতি অর্থবছরের (২০২৪-২৫) জন্য মোট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। খবর বণিক বার্তা।
বিগত সরকারের আমলে গোষ্ঠীতন্ত্রের স্বার্থরক্ষা ও রাজনৈতিক উদ্দেশ্য থেকে প্রতি বছরই আকার বাড়ানো হয়েছে বাজেটের। যদিও তা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থান হয়নি কখনই। ফলে বাজেটের সঙ্গে ঘাটতি ও তা পূরণে দেশী-বিদেশী উৎস থেকে নেয়া ঋণের আকারও বড় হয়েছে নিয়মিতভাবে। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মঘাতী এ বাজেট প্রবণতা থেকে বেরিয়ে আসা হবে বলে প্রত্যাশা করেছিলেন অর্থনীতিবিদরা। কিন্তু চলতি অর্থবছরের জন্য আওয়ামী লীগের রেখে যাওয়া বাজেটে কাঠামোগত কোনো পরিবর্তন আনেনি অন্তর্বর্তী সরকার। বরং বিগত সরকারের ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরেও প্রয়োজনীয় অর্থের সংস্থান ছাড়াই আরো বড় আকারের বাজেট ঘোষণার প্রস্তুতি নেয়া হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর আগে গত অর্থবছরে (২০২৩-২৪) ঘোষিত বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার। এর মধ্যে শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে ৬ লাখ ২ হাজার ২৫৬ কোটি টাকা। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরের (২০২৪-২৫) জন্যও ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বিশাল বাজেট রেখে গেছে পতিত আওয়ামী লীগ সরকার। এর মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৬ হাজার ৯৭১ কোটি টাকা। আর উন্নয়ন ব্যয় ২ লাখ ৮১ হাজার ৪৫৩ কোটি টাকা। বাজেটে ঘাটতির পরিমাণ ২ লাখ ৫১ হাজার ৫৯৮ কোটি টাকা। দেশী-বিদেশী উৎস থেকে নেয়া ঋণের মাধ্যমে এ ঘাটতি পূরণের কথা রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, বাস্তবায়নের সক্ষমতা না থাকলেও অতীতে বরাবরই সরকারের পক্ষ থেকে বিশাল অংকের বাজেট দেয়া হয়েছে। যদিও অর্থবছর শেষে কখনই পুরো বাজেট বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাছাড়া বরাবরই বাজেটের বড় একটি অংশ বাস্তবায়ন হয়েছে অর্থবছরের শেষ মাসে। এতে অর্থ অপচয় বেড়ে যাওয়ার পাশাপাশি বাজেট বাস্তবায়নের গুণগতমান নিয়েও বারবার প্রশ্ন উঠেছে।
চলতি অর্থবছরের বাজেট কার্যকর হয় গত ১ জুলাই। এর ৩৫ দিনের মাথায় পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর গত ৮ আগস্ট দায়িত্ব নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এর পর সময় পেরিয়েছে পাঁচ মাসের কিছু বেশি। যদিও এখনো বিগত সরকারের রেখে যাওয়া বাজেটে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি। (সংক্ষেপিত)।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আল জাজিরার সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটিশ আইনজীবীর পরামর্শ নিয়েছিল হাসিনা
Next Article ৫১ বছরে হারিয়ে গেছে সুন্দরবনের ৩ শতাংশ বনাঞ্চল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?