By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ‘অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকি’ মামলা থেকে মেহজাবীনের অব্যাহতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > ‘অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকি’ মামলা থেকে মেহজাবীনের অব্যাহতি
বিনোদন

‘অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকি’ মামলা থেকে মেহজাবীনের অব্যাহতি

Last updated: 2026/01/12 at 4:33 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা ‘আত্মসাৎ করা ও হত্যার হুমকি দেওয়ার’ অভিযোগে করা মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী মুচলেকা দিয়ে অব্যাহতি পেয়েছেন।
সোমবার শুনানি নিয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার মেহজাবীন ও আলিসানকে অব্যাহতির এ আদেশ দেন।
মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।
এদিন এ মামলায় মেহজাবীন ও তার ভাই আলিসানের জবাব দাখিলের দিন ধার্য ছিল। তারা আদালতে হাজির হয়ে জবাব দাখিল করেন।
তাদের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, আমরা আদালতকে জানিয়েছি, বাদীর অভিযোগ অসত্য, মনগড়া। মামলায় বাদী ও আসামিদের ঠিকানাও সঠিকভাবে ব্যবহার করেনি। বাদীর ফোন নাম্বরটাও ভুল। পুরো আরজিটা অসম্পন্ন, মনগড়া, ভিত্তিহীন একটা অভিযোগ।
তিনি বলেন, আসামিরা বাদীকে চেনেন না। কখনো দেখেননি, পরিচয় নেই। হুমকি দিবেন কিভাবে? হুমকি-ধামকির প্রশ্নই আসে না। বাদীর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। অভিযোগের সমর্থনে কোনো কাগজপত্র নেই, যৌক্তিক বক্তব্য উপস্থাপন করতে পারেন নাই।
আইনজীবী বলেন, আদালত মেহজাবীনের কাছে চেয়েছিলেন, বাদীকে হুমকি দিয়েছিলেন কি না? মেহজাবীন আদালতকে জানিয়েছেন, তার সাথে পরিচয় নেই, দেখা হয়নি, কথা হয়নি। হুমকি তো পরের কথা। এসময় আদালত বাদীর কাছে হুমকির বিষয়ে জানতে চান।
আইনজীবী বলেছেন, বাদী বলেন, মেহজাবীন না, উনার ভাই হুমকি দিয়েছেন। আমরা (আইনজীবী) আদালতকে বলেছি, তার ভাই যে হুমকি দিয়েছে তার সমর্থনে কোনো বক্তব্য নাই। উভয়পক্ষে শুনানি নিয়ে আদালত আসামিদের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী রায়হান কাজী নয়ন বলেন, আসামিরা বাদীকে হুমকি-ধামকি দিয়েছিলেন কি না আদালত এ বিষয়ে মুচলেকা নিয়েছেন। ভবিষ্যতে বাদীকে যেন হুমকি-ধামকি না দেওয়া হয় এমন মুচলেকা নিয়ে তাদের সতর্ক করে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।
বাদীর সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন এ আইনজীবী।
আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে এ মামলা করেছিলেন গেল বছরের ২৪ মার্চ। এরপর গত ১৬ নভেম্বরে তাদের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। তবে মেহজাবীন ও তার ভাই হাজির না হওয়ায় ওইদিন আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার খবরটি সংবাদমাধ্যমে আসার পর তা নিয়ে আলোচনার মধ্যে মামলাটি ‘ভিত্তিহীন’ বলে পরে ফেইসবুকে পোস্ট দিয়েছিলেন এ অভিনেত্রী। মেহজাবীনের ভাষ্য ছিল, যে বা যারা মামলাটি করেছেন তাদের তিনি চেনেন না।
পোস্টে তিনি লিখেছিলেন, আমি মেহজাবীন চৌধুরী। আজ একটি ভূয়া ও মিথ্যা মামলার সংবাদ দেখে আমি বিস্মিত। আমি মনে করি, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছাড়া কিছু নয়। এই ধরনের কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই। যে বা যারা এমন ভিত্তিহীন মামলা করেছেন, তাদের কাউকে আমি চিনি না। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি কেবল আমার অভিনয় ও পেশাগত দায়িত্বে সর্বদা নিবেদিত। আমি এমন কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে নেই, যেখানে আইনি জটিলতায় জড়ানোর প্রশ্ন আসে।
পরে ১৬ নভেম্বর সন্ধ্যায় আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মেহজাবীন ও তার ভাই।
মামলার বিবরণে বলা হয়, “আমিরুল ইসলামের সাথে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে ২৭ লাখ টাকা দেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় আমিরুল ইসলাম বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দিব, কালকে দিবো বলে দীর্ঘদিন কালক্ষেপন করে।
“পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে যান তিনি। তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা বলেন ‘এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না। তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব’।”
এসব কথা বলে তারা আমিরুলকে জীবননাশের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেয়।

জন্মভূমি ডেস্ক January 12, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শাপলা চত্বরে গণহত্যা : প্রতিবেদন দাখিলে তিন সপ্তাহ সময় পেল প্রসিকিউশন
Next Article মিয়ানমারে পুঁতে রাখা মাইনে পা বিচ্ছিন্ন বাংলাদেশি যুবকের
আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 1 week ago
বিনোদন

স্বামীসহ নায়িকা রুবিনা নিঝুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

By জন্মভূমি ডেস্ক 1 week ago
বিনোদন

অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?