By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: অর্থ পাচার এবং দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রিজভী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > অর্থ পাচার এবং দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রিজভী
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

অর্থ পাচার এবং দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রিজভী

Last updated: 2024/12/28 at 4:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : অর্থ পাচার এবং দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলছেন, সচিবলায়ের আগুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এ আগুন গভীর ষড়যন্ত্রের অংশ।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশে এখনও পরাজিত স্বৈরাচারের দোসররা আছে। তারা এখনও গুরুত্বপূর্ণ জায়গায় আছে। আমলাতন্ত্রে হোক, পুলিশে হোক, সবাই তো পরিবর্তন হয়নি। তারা গুরুত্বপূর্ণ জায়গা ঘাপটি মেরে আছে। দেশকে শান্তি, স্থিতিশীল রাখতে জীবন দিচ্ছেন নয়নের মতো ছেলেরা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে জয়ের ৩০০ বিলিয়ন ডলার পাচারের তথ্য পাওয়া গেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাই বের করেছে। সরকার পালিয়ে গেলেও বিশেষ করে আমলাতন্ত্র এখনও ফ্যাসিবাদের তোষামোদি করছে। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা মুখ্যসচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইলগুলো ছিল সেখানে। পুড়ে যাওয়া ফাইল গুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।
বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনের ফসল। নয়নের ব্যাপারে শুধুমাত্র একটা শোক বাণী ও শোকপ্রস্তাব দিয়ে হবে না। নয়নের পরিবারকে বাঁচাতে উপযুক্ত দায়িত্ব নেওয়ার আহবান জানাচ্ছি।
এসময় তিনি এক মাসের মধ্যে নয়নের পরিবারের একজনকে চাকরি দেওয়ার আল্টিমেটাম দেন। এরপরও যদি চাকরি না হয়, তাহলে বিএনপি ক্ষমতায় এলে এই পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিসে কর্মরত নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসেছেন বলে জানান রুহুল কবির রিজভী।
পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নিহত ফায়ার ফাইটার নয়নের রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন বিএনপির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় জরুরি প্রয়োজনে আগুন নেভাতে যান নয়ন। সেখানে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় প্রাণ প্রদীপ নিভে যায় তার।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সংস্কারের কারণে অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না: মির্জা ফখরুল
Next Article মোংলা বন্দরে পন্য খালাসের অপেক্ষায় ১৪ বানিজ্যিক জাহাজ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি বিরোধীদলীয় চিফ হুইপের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
জাতীয়

আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়িকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন, ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় সাদা মাছ চাষে বিপ্লব ঘটেছে লাভবান হচ্ছে চাষীরা

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?