By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব

Last updated: 2024/06/05 at 5:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে উজ্জ্বল থাকলেও ব্যাট হাতে ওয়ানিন্দু হাসারাঙ্গা ছিলেন মলিন। এতে ছয়টি রেটিং পয়েন্ট খোয়ালেন শ্রীলঙ্কার অধিনায়ক। ফলে টি-টোয়েন্টি সংস্করণের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে অবনতি হলো তার। তাকে সরিয়ে শীর্ষে ফিরলেন বাংলাদেশের তারকা সাকিব আল হাসান।

আজ বুধবার (০৫ জুন) ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সাতটি ম্যাচের পারফরম্যান্স এসেছে বিবেচনায়।

দুইয়ে নেমে যাওয়া হাসারাঙ্গার রেটিং পয়েন্ট এখন ২২২। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এখনও কোনো ম্যাচ না খেলায় আগের রেটিং পয়েন্টই আছে সাকিবের। তিনি ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন।

গত সোমবার নিউইয়র্কে ডি গ্রুপের ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে শূন্য রানে সাজঘরে ফেরেন হাসারাঙ্গা। ডানহাতি এই ব্যাটার কেশব মহারাজের ডেলিভারিতে স্টাম্পড হওয়ার আগে মোকাবিলা করেন ২ বল। ৬ উইকেটে হেরে যাওয়া লড়াইয়ে আগে ব্যাট করে স্রেফ ৭৭ রানে গুটিয়ে গিয়েছিল লঙ্কানরা। টি-টোয়েন্টি এটাই তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহের বিব্রতকর রেকর্ড।

ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেটে পরে লক্ষ্য তাড়া সহজ হয়নি দক্ষিণ আফ্রিকার। জয় নিশ্চিত করতে ১৭তম ওভার পর্যন্ত খেলতে হয় তাদের। লেগ স্পিনার হাসারাঙ্গা বোলিংয়ে দেখান দারুণ পারফরম্যান্স। ২২ রান খরচায় তিনি সাজঘরে পাঠান কুইন্টন ডি কক ও ট্রিস্টান স্টাবসকে।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচের বাকি তিনটি স্থানে আছেন যথাক্রমে আফগানিস্তানের মোহাম্মদ নবি (২১২ রেটিং পয়েন্ট), জিম্বাবুয়ের সিকান্দার রাজা (২১০ রেটিং পয়েন্ট) ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস (২০৪ রেটিং পয়েন্ট)। সেরা পঞ্চাশের মধ্যে আছেন বাংলাদেশের আর মাত্র একজন। শেখ মেহেদী হাসান ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ৪৬ নম্বরে।

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। বোলিং র‍্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাতেও কোনো পরিবর্তন আসেনি। ইংল্যান্ডের আদিল রশিদই আছেন চূড়ায়।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন মোদি
Next Article রিয়াদ জানালেন বৈশ্বিক আসরে বাংলাদেশের ব্যর্থতার কারণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 6 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?