By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অসাধু চক্রের নতুন কৌশল ‌,সুন্দরবনের ঝিনুক পাঁচার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > অসাধু চক্রের নতুন কৌশল ‌,সুন্দরবনের ঝিনুক পাঁচার
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

অসাধু চক্রের নতুন কৌশল ‌,সুন্দরবনের ঝিনুক পাঁচার

Last updated: 2025/09/20 at 3:05 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবনের গভীর থেকে অবৈধভাবে ঝিনুক সংগ্রহের মহোৎসব চলছে। প্রতিনিয়ত শত শত কেজি ঝিনুক সংগ্রহ করে পাচার করা হচ্ছে বিদেশে। অথচ এ ব্যাপারে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবনের বিভিন্ন খাল, নদী ও চরাঞ্চল থেকে দলবদ্ধভাবে অসাধু চক্র ঝিনুক সংগ্রহ করছে। এসব ঝিনুক পরে চক্রাকার দালালের মাধ্যমে বস্তায় ভরে পাচারের উদ্দেশ্যে ঢাকা, চিটাগাংসহ বিভিন্ন স্থানে এবং সীমান্তবর্তী এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এক কেজি ঝিনুক বর্তমানে স্থানীয় বাজারে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বিদেশে এর দাম কয়েকগুণ বেশি হওয়ায় পাচারকারীরা ঝুঁকি নিয়েও প্রতিনিয়ত এ কাজ চালিয়ে যাচ্ছে।
পরিবেশবাদীদের অভিযোগ, এভাবে অবাধে ঝিনুক আহরণ করা হলে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। কারণ ঝিনুক নদী ও খালের পানি পরিশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো হ্রাস পেলে সামুদ্রিক জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে এবং মাছের প্রজনন কমে যাবে।
স্থানীয়রা জানান, সুন্দরবনের নদীখাল যেমন কুনচিখাল, কাললাট, দলদুলির চর, কাঠেশশ্বর, কাইনমারীর চর, সাপখালির চরসহ সুন্দরবনের বিভিন্ন স্থান হতে ঝিনুক উত্তোলন করে নিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এবিষয়ে পাঁচারকারী দলের সদস্যদের সাথে কথা বলে জানাযায় স্থানীয় কিছু কাঁকড়া সফ্টসেল কোম্পানি এই ঝিনুক কিনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে। এমনকি দেশের বাহিরে ও পাঁচার করছে।
এ বিষয়ে সফটসেল কোম্পানিদের সাথে কথা বললে তারা বিষয়টি স্বীকার করে বলেন, এলাকার মানুষ বেকার পড়ে আছে তাছাড়া এই ঝিনুক নদীর কি উপকারে আসে আমরা নিয়ে বিক্রি করছি দুটো পয়সায় এলাকার লোকও তো পাচ্ছে, আপনারা সাংবাদিকরা কেন এতে ব্যাঘাত ঘটাচ্ছেন।
বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে কি জানতে চাইলে বনবিভাগের কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সুন্দরবন থেকে ঝিনুক পাঁচার হচ্ছে বিষয়টি আমরা জানতাম না, তবে মিডিয়ার মাধ্যমে জানতে পেরে আমরা প্রতিনিয়ত সুন্দরবন সংলগ্ন লকালয়ে টহল অব্যাহত রেখেছি, ওই কর্মকর্তা আরও বলেন ইতিমধ্যে বনবিভাগ অভিযান চালিয়ে বেশ কিছু ঝিনুক উদ্ধার করে নদীতে অবমুক্ত করেছেন। পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ও জানান তিনি।
পরিবেশবাদী সংগঠনের ইমাম হোসেন, শাহীন বলেন নদী থেকে ঝিনুক উঠালে যেমন ক্ষতি হয় পরিবেশের তেমনি ক্ষতি হয় নদীর মাছ ও জীববৈচিত্র্যর, তায় স্থানীয় প্রশাসনের নিকট দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেছেন এ নেতারা, যেন সুন্দরবনের ঝিনুক সম্পদ রক্ষা করা যায় এবং বিদেশে পাঁচার বন্ধ হয়।

জন্মভূমি ডেস্ক December 13, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান
Next Article জরাজীর্ণ উপকূল এভাবে আর চলবে কতদিন?
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

কেমন ছিল প্রিয় নবীজির (সা.) রমজান

By Correspondent 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?