By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: অস্ট্রেলিয়ায় বড় জয় বাংলাদেশের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > অস্ট্রেলিয়ায় বড় জয় বাংলাদেশের
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

অস্ট্রেলিয়ায় বড় জয় বাংলাদেশের

Last updated: 2024/08/15 at 3:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়ায় টপ এন্ড সিরিজে নিজেদের প্রথম ম্যাচটা দাপুটে জয়ের পর টানা দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। নিজেদের চতুর্থ ম্যাচে জিসান-রিপনদের নৈপুণ্যে এসিটি কমেটসকে হারিয়ে আবারও জয়রথে ফিরেছে এইচপি দল।

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানের বেশি করতে পারেনি এসিটি কমেটস। জবাবে ২০ বল হাতে রেখে ছয় উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ এইচপি।

আজ (বৃহস্পতিবার) টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এসিটি কমেটস। শুরুতেই দলকে সাফল্য এনে দেন রিপন মন্ডল। ৮ বলে ৮ রান করা ইসাম রহমানকে সাজঘরে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে কিছুটা হাল ধরার চেষ্টা চালায় এসিটি কমেটস। ৩৪ বলে আসে ৩৪ রান। এই জুটি ভাঙেন রাকিবুল হাসান। টাইলার ফন লুইনকে এলবিডব্লিউ করেন রাকিবুল।

দুই ওপেনারের বিদায়ের পর আর রানের চাকা সচল রাখতে পারেনি দলটি। শেষ দিকে উইকেটের মড়ক লাগে। ৮৮ থেকে ১০৮ রান, এই ২০ রানের মধ্যেই পাঁচটি উইকেট হারিয়ে ফেলে দলটি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১২৪ রান। ২৬ বলে দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন মিকি ম্যাকনামারা।

বাংলাদেশ এইচপির পক্ষে রিপন শিকার করেন তিনটি উইকেট। চার ওভারে ১২টি ডট বল করে মাত্র ২৬ রান খরচ করেন। আবু হায়দার রনিও চার ওভারে ১২টি ডট ও ২৬ রান খরচায় নেন দুইটি উইকেট। একটি করে উইকেট নেন রাকিবুল ও রাব্বি।

হাতের নাগালে থাকা টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় বিসিবি এইচপি। ৩১ বলে ৫১ রানের উদ্বোধনী জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও জিসান আলম। ১৫ বলে ১৮ রান করে আউট হয়ে যান তামিম। অন্যপ্রান্তে ঝড় তোলেন জিসান আলম। তার ঝোড়ো ব্যাটিংয়েই ১৩তম ওভারে শতরান পার করে বাংলাদেশ এইচপি। ৩৫ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন জিসান।

শেষ দিকে বাংলাদেশ এইচপির জয় নিশ্চিত করেন মাঠ ছাড়েন অধিনায়ক আকবর আলি ও শামীম পাটোয়ারী। ৬ উইকেট ও ২০ বল হাতে রেখে জয় পায় এইচপি দল।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোরেলগঞ্জে ইসলামী শিক্ষা দিবস পালিত
Next Article গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ৪৯ তম শাহাদতবার্ষিকী পালিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago
খুলনা

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে মানসা কালী মন্দিরের কমিটি গঠন

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?